Accident Viral Video: চলার পথে সেতু থেকে পড়ল গাড়ি, বরাতজোরে প্রাণে বাঁচলেন তরুণী, ভাইরাল ভিডিয়ো
আচমকা উপর থেকে একটা লাল গাড়ি এসে পড়ল তাঁর থেকে একটু দূরে।
রাস্তা দিয়ে হেঁটে (Walking) যাচ্ছিলেন তরণী। আচমকা তাঁর পায়ের সামনে এসে পড়ল একটা মস্ত বড় গাড়ি (Car)। চমকে উঠতে না উঠতেই পায়ের মধ্যে এসে পড়ল রাস্তা থেকে উপড়ে যাওয়া সাইনবোর্ড। কী ঘটল তাঁর সঙ্গে? সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে এমনই একটি ভিডিয়ো।
ভাগ্যের জোরে প্রাণে বাঁচলেন তরুণী, ভাইরাল ভিডিয়ো
ভাইরাল সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন ওই তরুণী। আচমকা উপর থেকে একটা লাল গাড়ি এসে পড়ল তাঁর থেকে একটু দূরে। সঙ্গে সঙ্গে উপড়ে গেল পায়ের সামনে থাকা সাইনবোর্ড। বয়ে চিৎকার করে ওঠেন তিনি। মনে করা হচ্ছে, নিয়ন্ত্রণ হারিয়ে ওই রাস্তায় থাকা সেতুর উপর থেকে পড়ে যায় গাড়িটি। মাটিতে আছড়ে পড়ে গাড়িটি চূর্ণবিচূর্ণ হয়ে যায়। বরাতজোরে মৃত্যুমুখ থেকে ফেরেন ওই তরুণী। ঘটনাটি কোথায় বা কখন ঘটেছে তা সঠিক জানা যায়নি। সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে ভিডিয়োটি। বহু মানুষ শেয়ার করেছেন ভিডিয়োটি। লক্ষ লক্ষ ভিউজ পেয়েছ এই ভিডিয়ো।
চলার পথে সেতু থেকে পড়ল গাড়ি, বরাতজোরে প্রাণে বাঁচলেন তরুণী, ভাইরাল ভিডিয়ো