Video: হোটেলে অন্য মহিলার সঙ্গে স্বামীকে ধরলেন স্ত্রী, মারধর, জুতোপেটার ভিডিয়ো ভাইরাল

বেশ কিছুদিন ধরে স্বামীকে তক্কে তক্কে রাখছিলেন স্ত্রী। স্বামী কোথায় যাচ্ছেন, কী করছেন, সেদিকে নজর রাখছিলেন স্ত্রী। সম্প্রতি স্বামীর গতিবিধি লক্ষ্য করে আগ্রার একটি হটোলে পৌঁছে যান স্ত্রী।

Extramarital Relationships (Photo Credits: File Image)

আগ্রা, ২০ সেপ্টেম্বর: অন্য মহিলার সঙ্গে সম্পর্কের জেরে স্ত্রীর হাতে বেধকড় মার খেলেন স্বামী (Husband)। আগ্রার (Agra) হোটেলে এমনই এক 'হাই ভোল্ডেজ ড্রামার' ভিডিয়ো ভাইরাল হতে শুরু করেছে সোশ্যাল মিডিয়ায়। বিষয়টি খুলেই বলা যাক তাহলে।

বেশ কিছুদিন ধরে স্বামীকে তক্কে তক্কে রাখছিলেন স্ত্রী। স্বামী কোথায় যাচ্ছেন, কী করছেন, সেদিকে নজর রাখছিলেন স্ত্রী। সম্প্রতি স্বামীর গতিবিধি লক্ষ্য করে আগ্রার একটি হটোলে পৌঁছে যান স্ত্রী। হোটেলের ঘরে ঢুকে স্বামীর সঙ্গে অন্য মহিলাকে হাতেনাতে ধরে ফেলেন স্ত্রী। একপরই স্বামীকে প্রথমে চড়, থাপ্পড় পরে জুতো দিয়ে পেটাতে শুরু করেন স্ত্রী। মারধরের পর স্বামী স্ত্রীর কাছে ক্ষমা চাইতে শুরু করেন। স্বামীর প্রেমিকাও ক্যামেরার সামনে নিজের মুখ ঢেকে ক্ষমা চান। দেখুন সেই ভিডিয়ো...

 

যদিও তাতে বরফ গলেনি। জামাইবাবাুকে অন্য মহিলার সঙ্গে দেখে চিৎকার জুড়ে দেন ওই ব্যক্তির শ্যালক। জামাইবাবুকে নিজের বাবার জায়গায় বসিয়েছিলেন। তা সত্ত্বেও স্বামী কীভাবে ওই মহিলার সঙ্গে জড়িয়ে পড়লেন, তা নিয়ে চিৎকার জুড়ে দেন ওই মহিলা।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement