Total Solar Eclipse 2026: আকাশে বিরল সূর্যগ্রহণ, দিন বদলে গেল রাতে! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মনমুগ্ধকর ছবি ও ভিডিও

মহাজাগতিক এক বিরল ও অপূর্ব দৃশ্য সাক্ষী থাকল ইউরোপ। বুধবার, ১২ আগস্ট উত্তর গোলার্ধের আকাশে নেমে এল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। চাঁদ এসে ঢেকে দিল সূর্যকে, আর নিমেষের মধ্যে দিন বদলে গেল এক মায়াবী আঁধারে। আইসল্যান্ড এবং স্পেনের বিস্তীর্ণ অঞ্চলে এই মহাজাগতিক দৃশ্য সবচেয়ে স্পষ্টভাবে পরিলক্ষিত হয়েছে।

Total Solar Eclipse as seen in Spain (Photo Credits: X/Total Solar Eclipse)

Total Solar Eclipse 2026: মহাজাগতিক এক বিরল ও অপূর্ব দৃশ্য সাক্ষী থাকল ইউরোপ। বুধবার, ১২ আগস্ট উত্তর গোলার্ধের আকাশে নেমে এল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। চাঁদ এসে ঢেকে দিল সূর্যকে, আর নিমেষের মধ্যে দিন বদলে গেল এক মায়াবী আঁধারে। আইসল্যান্ড এবং স্পেনের বিস্তীর্ণ অঞ্চলে এই মহাজাগতিক দৃশ্য সবচেয়ে স্পষ্টভাবে পরিলক্ষিত হয়েছে। দীর্ঘ কয়েক দশক পর এই দুই দেশের আকাশে সূর্যগ্রহণের এই পূর্ণগ্রাস রূপ দেখা গেল। ১৯০৫ সালের পর স্পেনের মূল ভূখণ্ডে এবং ১৯৫৪ সালের পর আইসল্যান্ডের আকাশে এটিই প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ।

কী বলছেন বিজ্ঞানীরা

বিজ্ঞানীদের মতে, চাঁদের ছায়া গ্রিনল্যান্ড, আইসল্যান্ডের পশ্চিম উপকূল এবং উত্তর আটলান্টিক মহাসাগর অতিক্রম করে স্পেনের ওপর দিয়ে পূর্ব দিকে ছড়িয়ে পড়ে। গ্রহণ চলাকালীন পূর্ণগ্রাসের স্থায়িত্ব ছিল সর্বোচ্চ ২ মিনিট ১৮ সেকেন্ড। 'সূর্যাস্তের গ্রহণ' হিসেবে পরিচিত এই বিরল মুহূর্তটি মুহূর্তের মধ্যেই বিশ্বজুড়ে নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করেছে।

দেখুন স্পেনে সূর্যগ্রহণের ভিডিও

আইসল্যান্ডে দিনের বেলাতেই আঁধার

আইসল্যান্ডে স্থানীয় সময় বিকেল গড়াতেই এই সূর্যগ্রহণ প্রক্রিয়া শুরু হয়। সে দেশের স্ন্যাফেলসনেস উপদ্বীপ এবং রাজধানী রিকিয়াভিক অঞ্চলের আকাশে চাঁদের ছায়ায় ঢেকে যায় সূর্য। প্রায় দু'মিনিটেরও বেশি সময় ধরে স্থায়ী ছিল এই পূর্ণগ্রাস দৃশ্য। পরিষ্কার আকাশের নিচে সূর্যমুকুট বা 'সোলার করোনা'র দৃশ্য স্পষ্ট হয়ে উঠেছিল, যা দেখে উপস্থিত মহাকাশপ্রেমীরা আনন্দে উচ্ছ্বসিত হয়ে পড়েন। স্পেনের সূর্যাস্তকালীন অপূর্ব রূপঅন্য দিকে, স্পেনে যখন গ্রহণ পূর্ণগ্রাস রূপ নেয়, তখন সূর্যাস্ত ঘনিয়ে আসছিল। গালিসিয়া, অ্যাস্তুরিয়াস, আরাগন এবং বালিয়ারিক দ্বীপপুঞ্জের আকাশে দিগন্তের ঠিক ওপরে সূর্যকে আড়াল করে দাঁড়ায় চাঁদ। সূর্যাস্তের লালচে আলোর মাঝে এই গ্রহণের দৃশ্য ছিল এককথায় অসাধারণ।

দেখুন ছবিতে

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি ও ভিডিও

ঘটনার পরেই নেটদুনিয়ায় ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে একাধিক ছবি ও ভিডিও। দূরদূরান্ত থেকে আসা প্রখ্যাত আলোকচিত্রী ও জ্যোতির্বিজ্ঞানীরা তাঁদের সামাজিক মাধ্যমের পাতায় সেই অপার্থিব মুহূর্তগুলি ভাগ করে নেন।

দেখুন ভিডিও

দেখুন ভিডিও

দেখুন ভিডিও

স্পেনের দুরাতন শহরের বাইরে থেকে তোলা ফটো সাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়ে সূর্যের সোনালী করোনা। স্পেনের বুর্গোস প্রদেশের কাস্ত্রোজেরিজ গ্রাম থেকে ধারণ করা একটি ভিডিওতে দিনের

দেখুন ছবিতে

আলো হঠাৎ অন্ধকারে রূপ নেওয়ার দৃশ্য দেখে মুগ্ধ হয়েছেন কোটি কোটি নেটিজেন। প্রথমবার সূর্যগ্রহণ প্রত্যক্ষ করা বহু আকাশপ্রেমী এটিকে জীবনের অন্যতম সেরা 'স্বর্গীয় অভিজ্ঞতা' বলে বর্ণনা করেছেন।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement