World Water Day 2024: আপনি কি পরিষ্কার জল পান করছেন? এই সহজ পদ্ধতিতে জানা যাবে জলের গুণমান...
প্রতিবছর ২২ মার্চ পালিত হয় বিশ্ব জল দিবস। এই বিশ্বের ৭০ শতাংশ অংশ জলে আবৃত, যার মধ্যে মাত্র ৩ শতাংশ হল পানীয় জল। ১.৪ বিলিয়নের বেশি জনসংখ্যা হওয়ায় ভারতে পানীয় জলের চাহিদা বেশি, তবে সরবরাহ প্রতিনিয়ত কমছে, গোটা বিশ্বের মধ্যে ভারতে মাত্র ৪ শতাংশ বিশুদ্ধ জল রয়েছে। জলের অপচয় ও জল দূষণের কারণে জ্ঞাত বা অজ্ঞাতসারে মানুষ ক্রমশ জল সংকটের পরিমাণ বাড়িয়ে চলেছে। দূষিত জল স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তাই জল দূষণ রোধ করে জলের অপচয় বন্ধ করা দরকার, তবেই দূর হবে অনেক সমস্যা। বিশ্ব জল দিবস উপলক্ষে জেনে নিন কিছু সহজ পদ্ধতি, যা অবলম্বন করে জানতে পারা যাবে যে জল পান করা হচ্ছে তা কতটা বিশুদ্ধ অর্থাৎ ঘরে বসেই সহজেই পরীক্ষা করা যাবে পানীয় জলের গুণমান।
- একটি গ্লাসে জল নিয়ে দেখতে হবে জলের রং। জলের রং হলুদ বা বাদামি হলে বা জলে কোনও ধরনের কণা দেখা দিলে বুঝতে হবে জল নিম্নমানের।
- পানীয় জলের স্বচ্ছতাও বলে দিতে পারে জলের গুণমান। জলের রঙ ভিন্ন হওয়ার সঙ্গে জলে কোনও ধরনের কণা থাকলে জল ঘোলাটে দেখায়। জলের মধ্যে মাটির কণা থাকলেও এমন দেখায়। এই ধরনের জল পান করার উপযোগী নয়।
- জলে কোনও ধরনের গন্ধ থাকলে সেই জল বিশুদ্ধ জল নয়। অনেক সময় পাত্রে জল পান করা হয় সেটি সঠিকভাবে ধোয়া না হলেও জলে গন্ধ বেরোয়, তাই সবসময় পরিষ্কার পাত্রে জল রাখা ও পান করা উচিত।
- পানীয় জলের স্বাদ নির্ভর করে তার মানের উপরও। তবে জলের স্বাদ তেতো হলে তা পান করার যোগ্য নয়। এছাড়া যদি জলে ধাতব স্বাদ পাওয়া যায় তবে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়ামের মতো ধাতব থাকতে পারে। পাশাপাশি জলের স্বাদ যদি ব্লিচের মতো হয়, তাহলে এতে মেশানো হতে পারে ক্লোরিন। যদি জলের স্বাদ লবণাক্ত হয় তাহলে সালফেট থাকতে পারে।
Tags
Advertisement
সম্পর্কিত খবর
FIFA Club World Cup 2025,Chelsea Vs Los Angeles FC: লস অ্যাঞ্জেলেস এফসিকে ২ গোলে উড়িয়ে দিয়ে ক্লাব বিশ্বকাপ অভিযান শুরু চেলসি-র
Ajker Rashifal, 17 June, 2025: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল
Baba Vanga's Prediction 2025: বিশ্ব জুড়ে তোলপাড়, তার মাঝেই বাবা ভাঙার ভবিষ্যত বাণী, ২০২৫ সালে বাড়বে মানুষের দুর্দশা, দুর্গতি, দেখুন কী হতে চলেছে
2025 ICC Women’s Cricket World Cup: সামনে এল ২০২৫ সালের আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপের সময়সূচী; ৩০ সেপ্টেম্বর এম. চিন্নাস্বামী স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি আয়োজক ভারত
Advertisement
Advertisement
Advertisement