দাঁত সাদা ও চকচকে করার ১০টি সহজ ঘরোয়া উপায়, আজই বদলে ফেলুন হাসির চেনা রূপ
মুক্তোর মতো সাদা ও উজ্জ্বল হাসি কেবল ব্যক্তিত্ব বাড়িয়ে তোলে না, আত্মবিশ্বাসও বহুগুণ বৃদ্ধি করে।
Whiten Teeth Naturally at Home Quick Remedies: মুক্তোর মতো সাদা ও উজ্জ্বল হাসি কেবল ব্যক্তিত্ব বাড়িয়ে তোলে না, আত্মবিশ্বাসও বহুগুণ বৃদ্ধি করে। তবে দৈনন্দিন জীবনের ব্যস্ততা, অনিয়মিত খাওয়া-দাওয়া এবং অতিরিক্ত চা-কফি পানের অভ্যাসের কারণে অনেক সময়ই দাঁতের স্বাভাবিক উজ্জ্বলতা হারিয়ে হলুদ ছোপ পড়ে যায়। দামী ডেন্টাল ট্রিটমেন্টের পেছনে হাজার হাজার টাকা খরচ না করেও খুব সহজেই কিছু ঘরোয়া ও সহজ পদ্ধতি মেনে চললে ফিরিয়ে আনা সম্ভব দাঁতের প্রাকৃতিক শুভ্রতা।
দাঁত সাদা ও উজ্জ্বল করার ১০টি সহজ ঘরোয়া কৌশল
বেকিং সোডা ও লেবুর রস: সামান্য বেকিং সোডার সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে পেস্ট তৈরি করুন। সপ্তাহে মাত্র একদিন এই মিশ্রণ দিয়ে হালকা হাতে ব্রাশ করলে দাঁতের জেদি হলুদ ছোপ দ্রুত দূর হয়।
নারকেল তেলের অয়েল পুলিং: সকালে মুখ ধোয়ার আগে ১ চামচ খাঁটি নারকেল তেল মুখে নিয়ে ৫ থেকে ১০ মিনিট কুলকুচি বা 'অয়েল পুলিং' করুন। এটি মুখের ভেতর থেকে ক্ষতিকারক ব্যাকটেরিয়া ও প্লেক দূর করে দাঁত সাদা রাখতে সাহায্য করে।
কলার খোসার কামাল: কলায় থাকা পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ও ম্যাঙ্গানিজ দাঁতের জন্য অত্যন্ত উপকারী। কলার খোসার ভেতরের অংশটি প্রতিদিন মিনিট দুয়েক দাঁতে ঘষলে ধীরে ধীরে এনামেল উজ্জ্বল হয়।
অ্যাক্টিভেটেড চারকোল (Activated Charcoal): চারকোল গুঁড়ো দাঁতের পৃষ্ঠের টক্সিন ও দাগ শোষণ করে নিতে পারদর্শী। সপ্তাহে এক বা দু'বার ভেজা টুথব্রাশ চারকোল গুঁড়োয় ডুবিয়ে হালকাভাবে দাঁত মাজুন।
আপেল সিডার ভিনেগার:এক কাপ জলে অর্ধেক চা-চামচ আপেল সিডার ভিনেগার মিশিয়ে তা দিয়ে মাউথওয়াশের মতো কুলকুচি করুন। এর প্রাকৃতিক অ্যাসিডিক গুণ দাঁতের দাগছোপ নিমেষে হালকা করে।
স্ট্রবেরি ও নুন:স্ট্রবেরিতে থাকা ম্যালিক অ্যাসিড দাঁত সাদা করতে ম্যাজিকের মতো কাজ করে। একটি স্ট্রবেরি চটকে তার সাথে এক চিমটে নুন মিশিয়ে দাঁতে মাখিয়ে রাখুন এবং ২ মিনিট পর ধুয়ে ফেলুন।
হলুদ ও সরষের তেল: সমপরিমাণ হলুদ গুঁড়ো ও সরষের তেল একসাথে মিশিয়ে দাঁতে ও মাড়িতে মালিশ করলে শুধু যে দাঁতের চকমকে ভাব ফেরে তা-ই নয়, মাড়ির স্বাস্থ্যও ভালো থাকে।
তুলসী পাতা ও কমলার খোসা: তুলসী পাতা শুকিয়ে গুঁড়ো করে তার সঙ্গে শুকনো কমলার খোসার গুঁড়ো মিশিয়ে পেস্ট তৈরি করুন। এই মিশ্রণ ব্যবহার করলে দাঁতের দুর্গন্ধ দূর হওয়ার সাথে সাথে হলুদ ভাব কেটে যায়।
প্রচুর জল পান ও গার্গল করা: চা, কফি, কিংবা রঙিন কোনো খাবার খাওয়ার পরপরই পরিষ্কার জল দিয়ে ভালো করে কুলকুচি করার অভ্যাস গড়ুন। এটি দাঁতে যেকোনো রকমের নতুন ছোপ বসতে দেয় না।
সঠিক ব্রাসিং ও ফ্লসিং: দিনে দু'বার সঠিক নিয়মে অন্তত দুই মিনিট ধরে ব্রাশ করুন এবং দাঁতের ফাঁকে জমে থাকা খাবার পরিষ্কার করতে নিয়মিত ডেন্টাল ফ্লস (Floss) ব্যবহার করুন।
(জরুরি পরামর্শ: যেকোনো ঘরোয়া টোটকা অতিমাত্রায় বা অতিরিক্ত চেপে ঘষে ব্যবহার করা অনুচিত, এতে দাঁতের ওপরের এনামেল স্তরের ক্ষতি হতে পারে। যদি আপনার দাঁত অত্যাধিক সংবেদনশীল (Sensitvity) হয়, তবে যেকোনো নতুন উপাদান ব্যবহারের আগে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়াই বুদ্ধিমানের কাজ।)