National Post Day: আজ জাতীয় ডাক দিবস, ১৫০ বছরেরও বেশি সময় ধরে ভারতীয় ডাক বিভাগের ভূমিকা স্মরণে জাতীয় ডাক দিবস পালিত হয় দেশজুড়ে

National Postal Day (Photo Credit: X@Indiagovin)

নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ দেশ জুড়ে জাতীয় ডাক দিবস উদযাপিত হচ্ছে।এই দিনে ভারতীয় ডাক পরিষেবা ও জাতীর মধ্যে যোগসূত্র গড়ে তোলা র ক্ষেত্রে ডাক পরিষেবার উল্লেখযোগ্য ভূমিকার কথা তুলে ধরা হয়। উল্লেখ্য,১৮৫৪ সালে র ১০ অক্টোবর ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক ডাক পরিষেবা প্রতিষ্ঠার স্মরণে দিনটি উদযাপিত হয়ে থাকে।

একসময় চিঠিই ছিল যোগাযোগের একমাত্র নির্ভরযোগ্য মাধ্যম - যার মাধ্যমে মনের কথা পৌঁছে যেত দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। লাল ডাকবাক্সে চিঠি ফেলা, পোস্টমাস্টারের হাতে চিঠি পৌঁছে দেওয়া - এই সবই একসময় মানুষের জীবনের অঙ্গ ছিল। কিন্তু প্রযুক্তির উন্নতিতে আজ সেই চিঠির জায়গা দখল করেছে ইমেল ও মেসেজিং অ্যাপ। ফলে ডাক বিভাগের ঐতিহ্য আজ অনেকটাই হারিয়ে যাচ্ছে।

 

সারা দেশের সঙ্গে কলকাতাতেও পালন শুরু হয়েছে। ডাক ব্যবস্থায় জোর আনতে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ভারতীয় ডাক বিভাগ পাঁচ দিনের মধ্যে ভোটারদের হাতে সচিত্র পরিচয় পত্র পৌঁছে দেবে এই অঙ্গীকার নেওয়া হয়েছে। কলকাতায় আজ জাতীয় ডাক সপ্তাহ ২০২৫পালন উপলক্ষে এক সাংবাদিক বৈঠকে ডাক বিভাগের পশ্চিমবঙ্গ সার্কেলের চিফ পোস্টমাস্টার জেনারেল অশোক কুমার জানিয়েছেন,নির্বাচন কমিশন থেকে সচিত্র পরিচয় পত্র পাওয়ার পর পাঁচ দিনের মধ্যেই ভোটারদের হাতে পৌঁছে দেওয়া হবে। শ্রী কুমার বলেন,নির্বাচন কমিশন ১৫দিনের মধ্যে পৌঁছে দেওয়ার নির্দেশ দিলেও ডাক বিভাগ পাঁচ দিনের মধ্যে পৌঁছে দেবে। তবে মাঝখানে কোন সরকারি ছুটি থাকলে একদিন দেরী হতে পারে।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement