Narasimha Chaturdashi 2025: শত্রুর উপর বিজয় চান? ১১ মে ভক্তিভরে পালন করুন নৃসিংহ চতুর্দশী, ভগবান বিষ্ণুকে উৎসর্গ করুন পানকম

ভক্ত প্রহ্লাদকে রক্ষা করতে যেমন ভগবান বিষ্ণু নৃসিংহের অবতার নিয়েছিলেন, তেমনি ওই দিনে শত্রু বিজয়ের দিন। শত্রুর উপর আঘাতের আগে নৃসিংহ চতুর্দশী ভক্তভরে পালন করে তবেই মাঠে নামুন। এমনই মনে করা হয় হিন্দু শাস্ত্রে।

Nrisingh Chaturdashi (Photo Credit: Latestly)

Narasimha Chaturdashi 2025: সামনেই নৃসিংহ চতুর্দশী (Narasimha Chaturdashi) বা নরসিমা জয়ন্তী। আগামী ১১ মে পালন করা হবে নৃসিংহ চতুর্দশী। বৈশাখ মাসের শুক্লপক্ষে গোটা দেশ জুড়ে মানুষ এই নৃসিংহ চতুর্দশী পালন করেন। যেদিন ভগবান বিষ্ণু হিরণ্যকশ্যপ নামে এক রাক্ষসের প্রাণহরণ করেন। তাকে বিনাশ করেন। ভক্ত প্রহ্লাদের জীবনের জন্য এই হিরণ্যকশ্যপকে শেষ করেন ভগবান বিষ্ণুর নৃসিংহ অবতার। অর্থাৎ এইদিনে ঈশ্বরকে ভক্তভরে পুজো করলে, ভক্তের মনে ইচ্ছা যেমন পূরণ হয়, তেমনি রোগ, জ্বরা, ব্যাধি থেকেও রক্ষা পাওয়ার দিন এই নৃসিংহ জয়ন্তী।

আরও পড়ুন: Narasimha Jayanti 2024: নরসিংহ জয়ন্তী কবে? জেনে নিন এই দিনের গুরুত্ব...

মনে করা হয়, ভগবান নৃসিংহদেব খুশি হন পানকম নামে একটি পানীয় প্রসাদে। তাই ওইদিন পানকম পানীয় তৈরি করে নৃসিংহদেবের পুজোয় ভোগ দিন। ভক্তিভরে আপনি যদি পানকম নৃসিংহদেবের কাছে অর্পণ করতে পারেন প্রসাদ হিসেবে, তাহলে জীবন থেকে দুঃখ, যন্ত্রণা সবরকমের জ্বরা, ব্যাধি দূর হবে বলে মনে করা হয়। তাই ১১ মে পানকম তৈরি করে নৃসিংহদেবকে উৎসর্গ করে তাঁর আরাধনা করুন একমনে। দূর হবে   আপনার জীববনের শোক, তাপ, ব্যাধি।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement