Mahalaya 2025: মহালয়া কবে? পিতৃপুরুষকে জলদান করেই দুর্গা পুজোর ঢাকে পড়বে কাঠি, অপেক্ষা আর কতদিনের

মহালয়াকে বলা হয় পিতৃপক্ষ এবং দেবীপক্ষের মিলনক্ষণ। এই দিন পিতৃপুরুষকে জলদান করা হয়। বিশ্বাস, পিতৃপক্ষে যদি পূর্বপুরুষকে জলদান করা হয়, তাহলে আশীর্বাদ বর্ষিত হয় বংশজের উপর। আর সেই বিশ্বাস থেকেই গঙ্গার ঘাটে ঘাটে চলে তর্পণের প্রক্রিয়া।

Mahalaya Before Durga Puja (Photo Credit: X)

Mahalaya 2025: আর মাত্র কয়েকদিন বাকি দুর্গা পুজোর (Durga Puja 2025)। দুর্গা পুজো শুরুর আগে পিতৃ পক্ষের অবসান হয়ে দেবী পক্ষ শুরু হচ্ছে ২১ সেপ্টেম্বর। ফলে ২১ সেপ্টেম্বর হল মহালয়া (Mahalaya)। যেদিন দেবী পক্ষের সূচনা হচ্ছে। মহালয়ার ঠিক এ সপ্তাহ পর থেকে শুরু হয় বাঙালির প্রিয় দুর্গোৎসব। তাই মহালয়ায় দেবী পক্ষের সূচনায় পিতৃ পুরুষকে জলদান করার মহাত্মই আলাদা।

মহালয়াকে বলা হয় পিতৃপক্ষ এবং দেবীপক্ষের মিলনক্ষণ। এই দিন পিতৃপুরুষকে জলদান করা হয়। বিশ্বাস, পিতৃপক্ষে যদি পূর্বপুরুষকে জলদান করা হয়, তাহলে আশীর্বাদ বর্ষিত হয় বংশজের উপর। আর সেই বিশ্বাস থেকেই গঙ্গার ঘাটে ঘাটে চলে তর্পণের প্রক্রিয়া। তর্পণ শেষ হলে তবেই মহালয়ার দিন থেকে বাঙালির মনে পুজোর বাজনা বাজতে শুরু করে। মনে করা হয়, মহালয়ার দিনই মা দুর্গার পদার্পণ হয় মর্তলোকে।

অসুরকুলকে হারিয়ে মা দুর্গা যখন দেবতাদের রক্ষা করেন, সেই মহেন্দ্রক্ষণেই দেবীর আগমণ এই ধরাধামে। আর সেই দিন থেকেই বাঙালি উৎসবে মেতে উঠতে শুরু করে।

মহালয়ার সকালে বাঙালির ঘরে ঘরে বাজে মহালয়া। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের সেই গুরুগম্ভীর গলায়, 'আশ্বিনের শারদ প্রাতে' যখন বাজতে শুরু করে, তখন যেন আবেগে ভেসে যেতে শুরু করে আপামর বাঙালি। তাই প্রত্যেকবারের মত এবারও মহালয়ার দিন গুনতে শুরু করেছেন প্রত্যেকে। মহালয়া থেকেই পুজো পুজো গন্ধ শুরু হয়ে যায় বাঙালির মনে।

মহালয়ায় দেবী দুর্গার আগমণ হয় মর্তে 

তথাকথিত ধারনা অনুযায়ী, মহালয়ার দিন কৈলাশ থেকে মর্তে আসেন দুর্গা। বাবা, মায়ের কাছে ৫ দিন কাটিয়ে বিজয়া দশমীতে তিনি আবার ফিরে যান কৈলাশে। আর ওই ৫ দিন বাঙালি মেতে ওঠে উৎসবের আনন্দে। ছোট থেকে বড়, প্রত্যেকে পুজোর আনন্দে মাতোয়ারা হয়ে উঠেন।

প্রসঙ্গত মহালয়ার ৭ দিন পর থেকে শুরু হয় দুর্গা পুজো। ফলে ২১ সেপ্টেম্বর মহালয়ার পর ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে দুর্গা পুজো। ২৮ সেপ্টেম্বর মহাষষ্ঠী।

২৯ সেপেম্বর মহাসপ্তমী।

৩০ সেপ্টেম্বর মহাষ্টমী।

১ অক্টোবর মহানবমী।

২ অক্টোবর দশমী।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement