Lungs Infection: ফুসফুসের সমস্যা বেড়েছে? জেনে নিন ফুসফুসের সংক্রমণে কী কী খাওয়া উচিত...

করোনা মহামারীর শুরু হওয়া থেকে কোটি কোটি মানুষ আক্রান্ত হয়েছেন এই ভয়ানক সংক্রামক রোগে। এমনকি করোনা থেকে সুস্থ হয়ে ওঠা মানুষের জন্যও এই সংক্রমণ মারাত্মক সমস্যার কারণ হয়ে উঠেছে। পোস্ট কোভিডের কারণে মানুষের মধ্যে নানা ধরনের শারীরিক সমস্যা দেখা দিচ্ছে। হার্ট, মেটাবলিজম এবং মস্তিষ্ক সংক্রান্ত সমস্যার পাশাপাশি ফুসফুসের সমস্যায় ভুগছেন তারা। একটি রিপোর্ট অনুযায়ী জানা গেছে, কোভিডের পর খুব বেশি দেখা গিয়েছে ফুসফুসের ক্ষতির হার। এটি ফুসফুসের কার্যকারিতার উপর মারাত্মকভাবে প্রভাব পড়েছে। এবার জেনে নেওয়া যাক ফুসফুসের সংক্রমণে কী কী খাওয়া উচিত।

ফুসফুসের সংক্রমণ হলে আমলা, আদা, রসুন, আখরোট খাওয়া ভালো। কারণ এগুলির মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিফাঙ্গাল অ্যাস্ট্রিনজেন্ট, যা খাওয়ার ফলে ফুসফুসে জমে থাকা ধুলোবালি, ব্যাকটেরিয়া ও ভাইরাস দূর করতে সাহায্য করে। ফুসফুস পরিচ্ছন্ন থাকে এবং কোনও সংক্রমণ হতে পারে না। কাঁচা পেঁয়াজ ও রসুন খাওয়া বেশি উপকারী। তাই চাটনি করে খাওয়া যেতে পারে।

ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় আখরোটে। একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি দিনে খেতে পারেন ৩-৪টি আখরোট। ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড ফুসফুসের ভেতরের অংশকে শক্তিশালী করতে সাহায্য করে, এর ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। এছাড়া আমলা ও ডালিমে ভিটামিন সি এবং ভিটামিন ই থাকে। এই ফলগুলি অনাক্রম্যতা শক্তিশালী করতে সাহায্য করে, যার ফলে যেকোনও সংক্রমণ ছড়াতে পারে না।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement