১৫ জানুয়ারি, ২০২০: ব্যর্থতা নাকি সফলতা! সপ্তাহের তৃতীয় দিন কী আছে ভাগ্যে? জানুন আজকের রাশিফলে

আজ বুধবার। সপ্তাহের তৃতীয় দিন। আজকের দিনটা কেমন কাটবে? আনন্দে নাকি দুঃখে! আজ নতুন কি ঘটতে চলেছে? কোনও সুখবর থাকছে কি? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? আজকের দিনে কেমন যেতে পারে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছু অপেক্ষা করে আছে আপনার জন্য। কী বলছে আপনার ভাগ্য গণনা। জানুন বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের ভবিষ্যত গণনা। কোন রং বা সংখ্যাটা আপনার জন্য আজ শুভ হতে পারে। জানুন আজকের রাশিফলে।

দৈনিক রাশিফল। (File Image)

১৫ জানুয়ারি, ২০২০: আজ বুধবার। সপ্তাহের তৃতীয় দিন। আজকের দিনটা কেমন কাটবে? আনন্দে নাকি দুঃখে! আজ নতুন কি ঘটতে চলেছে? কোনও সুখবর থাকছে কি? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? আজকের দিনে কেমন যেতে পারে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছু অপেক্ষা করে আছে আপনার জন্য। কী বলছে আপনার ভাগ্য গণনা। জানুন বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের ভবিষ্যত গণনা। কোন রং বা সংখ্যাটা আপনার জন্য আজ শুভ হতে পারে। জানুন আজকের রাশিফলে।

মেষ: লেনদেনের ব্যাপারে সতর্ক থাকতে হবে। জমি বা সম্পত্তি ক্রয়-বিক্রয় করার শুভ দিন। শেয়ারে বাড়তি লগ্নি চিন্তা বৃদ্ধি ঘটাতে পারে। সন্তানের কাজে মুখোজ্জ্বল। পেটের সমস্যায় ভোগান্তি। সকালের দিকে ব্যবসার ব্যাপারে খুব ভাল যোগাযোগ আসতে পারে। সারা দিন খুব অলসতায় কাটার সম্ভাবনা। বিদ্যার্থীদের কোনও ফল পেতে গেলে একটু ধৈর্য ধরতে হবে। সন্তানদের কর্মের কোনও শুভ খবর আজ পেতে পারেন। আরও পড়ুন:  ১৪ জানুয়ারি, ২০২০: শুধুই ব্যর্থতা নয় সফলতাও আসে, জানুন কী রয়েছে আপনার ভাগ্যে আজকের রাশিফলে

শুভ সংখ্যা: ২

শুভ রং - লাল

বৃষ: নিজের কোনও ভুল বুদ্ধির জন্য শেয়ারে ক্ষতি হতে পারে। কর্মরত মহিলাদের কর্মে একটু ক্ষতি হতে পারে। শত্রুরা ক্ষতি করতে চাইলেও সফল হবে না। সন্তানদের নিয়ে দুশ্চিন্তা থাকলে মিটে যাবে। ব্যবসায় বিশেষ লাভের শুভ যোগ দেখা যাচ্ছে। দূর দেশে ভ্রমণের পরিকল্পনা সফল হতে পারে। বিদ্যার্থীদের জন্য নতুন কোনও পথ খুলতে পারে। বাড়তি কোনও ব্যবসার দিকে লাভ। বাত-রোগে কষ্ট পাওয়ার সম্ভবনা আছে।

শুভ সংখ্যা: ৪

শুভ রং - সাদা

মিথুন: কর্মস্থলে নিজের বুদ্ধি জোরে সুনাম অর্জন। পায়ের কোনও সমস্যা বাড়তে পারে। আজ স্ত্রীর কাছ থেকে আঘাতমূলক ব্যবহার পেতে পারেন। ছোটখাটো রোগকে উপেক্ষা করা ঠিক হবে না। প্রবাসী কারও বাড়িতে আগমন। ব্যবসার দিকে নতুন কিছু আজ না করাই ভাল। বাড়িতে সবাই খুব সতর্ক থাকুন, চোরের ভয় আছে। অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হতে হবে। আপনার দ্বারা যে কাজ সম্ভব নয়, সে দিকে যাবেন না। প্রতিকূল পরিবেশে মানিয়ে নিন।

শুভ সংখ্যা: ৪

শুভ রং - সবুজ

কর্কট: সকালের দিকে পিঠের যন্ত্রণা বাড়তে পারে। সংসারে আর্থিক টানাপড়েন থাকলেও সেটা মিটে যাবে। আজ অর্থ উপার্জনের ভাগ্য ভাল। সারা দিন সাংসারিক শান্তি বজায় থাকলেও রাতের দিকে অশুভ। অযথা কোনও ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। আজ ব্যবসায় আমূল পরিবর্তন লক্ষ করতে পারেন। আজ শরীরের কোথাও আঘাত লাগার সম্ভাবনা আছে। সন্তানদের নিয়ে চিন্তা।

শুভ সংখ্যা: ৭

শুভ রং - সাদা

সিংহ: মাথা গরম করার ফলে হাতে আসা কাজ ভেস্তে যাবে। পেটের ব্যথার সমস্যা। আজ সারা দিন অক্লান্ত পরিশ্রম করলেও আর্থিক অবস্থার খুব একটা উন্নতি হবে না। সকালের দিকে স্ত্রীর সঙ্গে বিবাদ। আজ উচ্চ বিদ্যা-সহ কোনও ক্ষেত্রেই ফল ভাল নয়। ব্যবসায় বা অন্য কোনও কাজে বাড়তি বিনিয়োগ না করাই শ্রেয়। আজ দুপুরের পরে দাম্পত্যের দিক সুখেই কাটবে। বাড়তি কিছু পাওনার আশায় ক্ষতি হতে পারে। সন্তানদের কাছ থেকে সাহায্য পেতে পারেন।

শুভ সংখ্যা: ৩

শুভ রং - কমলা

কন্যা: আত্মীয়দের সঙ্গে দেখা হওয়ার সুযোগ আসতে পারে। বিদ্যার্থীদের সময়টা ভাল নয়। স্ত্রীর বেহিসেবি খরচে সংসারে অশান্তি হতে পারে। সম্পত্তির ব্যাপারে খরচ বাড়তে পারে। সঞ্চয়ের ব্যাপারে বিশেষ নজর দেওয়া উচিত। বন্ধুদের ব্যবহারে মনে দুঃখ পেতে পারেন। নিজের ভাল বুদ্ধি দিয়ে কর্মস্থানে উন্নতি। যানবাহন বা জমি— কোনও কিছু কেনার আগে ভাবনা চিন্তা করা প্রয়োজন।

শুভ সংখ্যা: ২

শুভ রং - সবুজ

তুলা: চাকরির স্থানে উন্নতির সুযোগ আসতে পারে। পুরনো কোনও শত্রু নতুন করে আপনার ক্ষতি করতে পারে।আজ সব থেকে বিশ্বাসযোগ্য মানুষ আপনাকে ঠকাতে পারে। ন্যায্য পাওনা আদায় করতে গিয়ে অশান্তি হতে পারে। উচ্চপদস্থ কোনও চাকরির খোঁজ আসতে পারে। লিভারের সমস্যায় ভোগান্তি। সংসারে একটু অভাবের যোগ দেখা যাচ্ছে। জলপথে ভ্রমণের সুযোগ আসতে পারে। বাড়িতে নতুন অতিথি আসতে পারে।

শুভ সংখ্যা: ২

শুভ রং - সাদা

বৃশ্চিক: গানবাজনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের অনেক দূরে এগনোর সময়। সুখ-স্বাচ্ছন্দ্য সংসারে ফিরে আসার আশা রাখতে পারেন। বিপদে আত্মরক্ষা করতে হবে। শারীরিক ভাবে কমজোরি। প্রেমের ব্যাপারে ক্ষোভ বাড়তে পারে। টাকাপয়সা বুঝে খরচ করুন। সংসারে কোনও দায়িত্ব থাকলে তাড়াতাড়ি সেরে ফেলুন। আজ কাজে বাধা আসতে পারে। বাবার সঙ্গে তর্ক। সন্তানের ব্যাপারে উদ্বেগ থাকবে।

শুভ সংখ্যা: ১

শুভ রং - কালচে লাল

ধনু: স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদের জন্য মানসিক চাপ বৃদ্ধি। ব্যবসার ব্যাপারে সচেতনতা বাড়তে পারে। গঠনমূলক কাজের চিন্তা ও নতুন পরিকল্পনায় সফল হতে পারেন। আজ স্ত্রী এমন কিছু কাজ করবেন যা দেখে আপনাকে হতভম্ব হতে হবে। নিজের কাজ নিয়ে নিজেরই গর্ব বোধ হবে। জ্বর-জ্বালায় ভোগান্তির আশঙ্কা আছে। শরীরে কোনও যন্ত্রণার কারণে কাজের ক্ষতি থেকে সাবধান। পথে কোনও বাধার সামনে পড়তে হতে পারে। নতুন গৃহ নির্মাণের পরিকল্পনা।

শুভ সংখ্যা: ৮

শুভ রং - হলুদ

মকর: উপকারের পরিবর্তে অপদস্থ হওয়ার সম্ভাবনা। বাড়িতে আত্মীয় আসার জন্য খরচ বৃদ্ধি। স্ত্রীর কারণে ব্যবসায় নতুন কোনও উন্নতির আশা রাখতে পারেন। প্রেমে কোনও জটিলতা সৃষ্টি হতে পারে। আজ কাছের কারও জন্য মানসিক পীড়া হতে পারে। প্রতিবেশীর সঙ্গে বিবাদে আইনি ঝঞ্ঝাট আসতে পারে। বেশি কথা বলার ফলে ক্ষতি হতে পারে। বাড়তি উপার্জন হওয়ার যোগ আছে।

শুভ সংখ্যা: ১

শুভ রং - নীল

কুম্ভ: আজ নিজের কোনও সিদ্ধান্ত কার্যকরী হবে না। অতিরিক্ত দৌড়ঝাঁপের ফলে শারীরিক দৌর্বল্য আসতে পারে। ইচ্ছাপূরণ হতে পারে। কাউকে বিশ্বাস করলে ঠকতে হতে পারে। আজ সব কাজের জন্য একটু ধৈর্য ধরতে হবে। প্রতিবেশীর সঙ্গে কোনও কারণে ভুল বোঝাবুঝি হতে পারে। পরিবারের সঙ্গে কোথাও ভ্রমণ হতে পারে। তবে দুর্ঘটনার থেকে সাবধান থাকা দরকার। বাড়তি কিছু খরচ হতে পারে।

শুভ সংখ্যা: ১

শুভ রং - নীল

মীন: বিদ্যার্থীদের জন্য খুব ভাল খবর অপেক্ষা করছে। অনিচ্ছাকৃতভাবে কোনও কাজ ফেলে রাখবেন না। আপনার আলোচনায় মানুষ সন্তুষ্ট হবে। আজ আপনাকে মালিকের বশ্যতা স্বীকার করতে হতে পারে। শত্রু পক্ষের সঙ্গে আপোস করে নিজের কাজ উদ্ধার। প্রয়োজনীয় বিষয়ে তাড়াতাড়ি এগিয়ে যান। গৃহ নির্মাণের জন্য অর্থ খরচ। আজ ব্যবসা ভাল চললেও সঞ্চয় ভাগ্য খুব একটা ভাল নয়।

শুভ সংখ্যা: ২

শুভ রং - হলুদ

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement