Remove wrinkle: আটকে দিন বলিরেখা। কমিয়ে ফেলুন বয়েসের ছাপ। মেনে চলুন এই নিয়মগুলি

অনিয়ন্ত্রিত খাওয়া দাওয়া এবং দৈনন্দিন জীবনে নিয়ম না মানার কারণে অল্প বয়সেই অনেকে মুখে বার্ধক্যের ছাপ চলে আসে। তাই বয়স ৩০ পেরিয়ে গেলেই সচেতন হোন। কিছু নিয়ম মেনে চললেই ত্বকের বলিরেখা আটকানো সম্ভব। দীর্ঘদিন ত্বক থাকবে টানটান ও তারুণ্যদীপ্ত থাকবে।

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মুখে দেখা যায় বলিরেখা। শুধু বয়স বাড়লেই নয় অনেকের অল্প বয়সেই বলিরেখা দেখা দেয় বিভিন্ন কারণে। দুশ্চিন্তা, অনিয়ন্ত্রিত খাওয়া দাওয়া এবং দৈনন্দিন জীবনে নিয়ম না মানার কারণে অল্প বয়সেই অনেকে মুখে বার্ধক্যের ছাপ চলে আসে। তাই বয়স ৩০ পেরিয়ে গেলেই সচেতন হোন। যত্ন নেওয়া শুরু করুন ত্বকের। কিছু নিয়ম মেনে চললেই ত্বকের বলিরেখা আটকানো সম্ভব। আর বলিলেখা দূর করতে পারলে মুখে কোন বয়সের  আসবে না। দীর্ঘদিন ত্বক থাকবে টানটান ও তারুণ্যদীপ্ত থাকবে।

ট্রেটিনয়েন, রেটিনালডিহাইড এবং রেটিনল ব্যবহার করা শুরু করুন ৩০ পেরানোর পর থেকে। রেটিনয়েড কোলাজেনকে উদ্দীপিত করে এবং সূক্ষ্ম রেখা ও বলিরেখা কমায়। অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করুন

কিন্তু সানস্ক্রিন বাজারে চলতি কম দামের কিনবেন না। উন্নতমানের সানস্ক্রিন বেছে নিন। অকাল বার্ধক্যের সবচেয়ে বড় কারণ হলো সূর্যের ক্ষতিকর রশ্মি। ভালোমানের ব্রড-স্পেকট্রাম সানস্ক্রিন ব্যবহার করুন। অনেকে শুধুমাত্র সূর্যের দাবদাহে বের হলেই সানস্ক্রিন ইউজ করেন কিন্তু আপনি যখনই বাইরে বের হচ্ছেন তখনই সানস্ক্রিন ব্যবহার করা উচিত বিশেষত দিনের বেলায় বা দিনের আলো যতক্ষণ থাকবে ততক্ষণ। আগুনের তাপে কাজ করলে সানস্ক্রিন ব্যবহার করবেন। এছাড়া ত্বককে সতেজ রাখতে নিয়ম করে এবং আমরা শরীরে যতটা জলের প্রয়োজন সেই রকম চিকিৎসাকে পরামর্শ অনুযায়ী বা স্বাস্থ্যবিধি মেনে পর্যাপ্ত পরিমাণ জল পান করবেন। এতে হাইড্রেশনের কাজ হবে। হায়ালুরোনিক অ্যাসিড, পেপটাইড এবং সিরামাইড ব্যবহার করুন। ত্বককে বিভিন্ন ক্ষতিকর দিকগুলি মেরামত করতে সাহায্য করে। নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার করবেন। ফ্রি র‍্যাডিক্যাল ক্ষতির জন্য অ্যান্টিঅক্সিডেন্ট বেছে নিন। পরিবেশে দূষণ মানসিক চাপ নিয়ম না মেনে খাওয়া-দাওয়া করার কারণে ত্বকের ক্ষতি হয়। সকালে ভিটামিন সি এবং সন্ধ্যায় নিয়াসিনামাইডের মতো অ্যান্টিঅক্সিডেন্ট বেছে নিন। এর বাইরে ত্বকের যত্নে প্রতিদিন পাতে পাতি লেবু রাখুন পাতি লেবুর রস ত্বকের উজ্জ্বল ভাব বাড়ায়। নিয়ম করে প্রতিদিন একটা করে অন্তত ফল খান। মুখে ময়েশ্চার লাগানোর আগে বাইরে থেকে বাড়িতে আসার পর কেমিক্যাল মুক্ত ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করে নেবেন। এছাড়া বেশ কিছু টুনার ইউজ করতে পারেন আমি ঘরেই বানিয়ে দিন কয়েকটি ফেসপ্যাক। টক দইয়ের সঙ্গে সামান্য বেসন মিশিয়ে মুখে হালকা হাতে মেসেজ করুন। এরপর মিনিট দশের পর তা ধুয়ে ফেলুন। ধোয়ার পর অবশ্যই ময়েশ্চার ক্রিম ব্যবহার করবেন।

এই নিয়মগুলি মেনে চললে তোকে বলিরেখা আটকানো সম্ভব আপনার বয়সের ছাপ পড়বে না মুখে।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement