Kolai Daler Bori: পাতে যদি থাকে কলাই ডালের বড়ির রান্না। তাহলে আর কথাই নেই। তবে ঘরেই তৈরি করুন সুস্বাদু কলাই ডালের বড়ি

নিরামিষ রান্নায় বা ডালের ঝোলে বড়ি মানেই স্বাদে একটা অন্যরকম টুইস্ট। আর সেই বড়ি যদি হয় নিজের হাতে ঘরে তৈরি, তাহলে তো কথাই নেই!

বাঙালি বাড়িতে বড়ির আলাদা একটা গুরুত্ব আছে। নিরামিষ রান্নায় বা ডালের ঝোলে বড়ি মানেই স্বাদে একটা অন্যরকম টুইস্ট। আর সেই বড়ি যদি হয় নিজের হাতে ঘরে তৈরি, তাহলে তো কথাই নেই! আজ দেখে নিন কীভাবে সহজে তৈরি করতে পারেন সুস্বাদু কলাই ডালের বড়ি।

প্রথমে নিন ১ কাপ কলাই ডাল (উড়দ ডাল)। ডালটিকে পরিষ্কার করে ভালো করে ধুয়ে ৬-৮ ঘণ্টা (বা সারা রাত) ভিজিয়ে রাখুন। তারপর জল ঝরিয়ে দিন। একটি মিক্সারে ডাল, ২-৩টি কাঁচা লঙ্কা, সামান্য আদা এবং পরিমাণমতো নুন দিয়ে একসাথে বেটে নিন। মিশ্রণটি যেন একেবারে মসৃণ হয়, কিন্তু অতিরিক্ত জল যেন না পড়ে । এতে বড়ি ঠিকমতো তৈরি হবে না।

ব্যাটারটি একটি পাত্রে নিয়ে ৫-৭ মিনিট ধরে ভালো করে ফেটাতে হবে, যাতে মিশ্রণটা হালকা ও ফুলে ওঠে। এই ফেটানো বড়ি ফোলানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপর একটি পরিষ্কার কাপড়, থালা বা পলিথিনে ছোট ছোট করে চামচ বা আঙুল দিয়ে ফেলে দিন বড়ির মতো করে।

রোদে শুকাতে দিন ৩-৪ দিন (তীব্র রোদ হলে কম সময়ও লাগতে পারে)। পুরোপুরি শুকিয়ে গেলে বড়িগুলি শক্ত ও টকটকে হয়ে যাবে। তখন এগুলো একটা এয়ারটাইট পাত্রে সংরক্ষণ করুন।

এই কলাই ডালের বড়ি আপনি শুক্তো, লাউ, পটল বা বেগুনের তরকারিতে ব্যবহার করতে পারেন। শুধু তেলে ভেজেও খেতে দারুণ লাগে। বাজারের বড়ির চেয়ে ঘরে বানানো এই বড়ি স্বাস্থ্যকর ও বেশি স্বাদে ভরপুর।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement