Home remedy for skin: হলুদ আর চন্দন মিশিয়ে মুখে লাগালেই ম্যাজিক। মুখের ত্বক হবে চকচকে

ত্বক রুক্ষ হয়ে জাচ্ছে? মুখে বলিরেখা পড়েছে? অনেকেই এইসব সমস্যার সমাধানে সিরাম, ক্রিম, লোশন ব্যবহার করছেন। কিন্তু জানেন কি এইসব সমস্যার সমাধান আপনি প্রাকৃতিক ভাবেও করতে পারেন। জেনে নিন এইসব সমস্যার সমাধান প্রাকৃতিক উপায়ে কি ভাবে করবেন।

Credits: Pixabay

উপাদান:- হলুদ, চন্দন, দুধ বা দই, গোলাপজল,মধু।

১ চা–চামচ হলুদ, ১ চা–চামচ চন্দন গুঁড়া নিন। এরপর

দুধ/দই আর গোলাপজল মিশিয়ে পেস্টের গাঢ়তা ঠিক করুন, ক্রিমের মতো নরম হতে হবে। তারপর সেটিকে ভালো ভাবে পেস্ট করবেন

খুব পুরু বা খুব পাতলা পেস্ট কাজ করবে না, মুখে ভালো পড়বে এমন স্তুপ বানান।

পরিষ্কার হাত বা ব্রাশ দিয়ে মুখ ও গলা জুড়ে লাগান, চোখ-নাক এড়িয়ে।

এরপর সেটিকে ১৫–২০ মিনিট মুখে লাগিয়ে রাখুন, পেস্ট হালকা শুকোতে শুরু করবে।এরপর সেটিকে গরম জল দিয়ে ধুয়ে ফেলুন শেষে ঠাণ্ডা জল স্প্ল্যাশ করুন।

চাইলে এর সঙ্গে নারকেল তেল বা আলোভেরা জেল মেশাতে পারেন অতিরিক্ত হাইড্রেশনের জন্য এবং মিশ্রণে এক চিমটি চিনাবাদাম পেস্ট করেও দিতে পারেন।

এটি সপ্তাহে ২–৩ বার মাখতে পারেন

সংবেদনশীল ত্বকের যত্ন প্রথমে প্যাচ টেস্ট করে দেখুন।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement