Hair color tips: চুল রং করার পর এই পদ্ধতি প্রয়োগ করলে অনেক দিন কালো থাকবে

বাজারে বিভিন্ন ধরনের চুলের কালার পাওয়া যায়। যে যার পছন্দ মতন এই কালার ব্যবহার করেন। ‌ তবে সমস্যা হল যে কালারই হোক না কেন কয়েকদিন পর থেকেই তা আবার হালকা হতে শুরু করে। এমন এক পদ্ধতি রয়েছে যা প্রয়োগ করলে আপনার চুলের কালার অনেকদিন টিকে থাকবে।

চুল সাদা হয়ে গেলে অর্থাৎ পেকে গেলে কালো রং করা হয়। বাজারে বিভিন্ন ধরনের চুলের কালার পাওয়া যায়। যে যার পছন্দ মতন এই কালার ব্যবহার করেন। ‌ তবে সমস্যা হল যে কালারই হোক না কেন কয়েকদিন পর থেকেই তা আবার হালকা হতে শুরু করে। আবার নতুন করে কালার করার প্রয়োজন হয়। কিন্তু এমন এক রয়েছে যা প্রয়োগ করলে আপনার চুলের কালার অনেকদিন টিকে থাকবে।

প্রথমত  শ্যাম্পু নির্বাচন সঠিক করবেন। চুল কালার করার পর আমরা যে শ্যাম্পু ব্যবহার করি তা ঠিক না হলে চুলের রং উঠতে শুরু করবে। বেশি দিন টিকবে না আপনাকে সালফেট ফ্রি শ্যাম্পু ব্যবহার করতে হবে। চুলের রং দ্রুত তুলে দেয় সালফেট। এখন বর্তমানে বাজারে সালফেট ফ্রি অনেক অর্গানিক শ্যাম্পু পাওয়া যায়। অর্গানিক না হলেও অনেক কোম্পানিই এখন চুলের রং টিকিয়ে রাখার জন্য সালফেট ফ্রি শ্যাম্পু বাজারে এনেছে। সেই শ্যাম্পু ব্যবহার করুন।

অনেকে চুল ধোয়ার জন্য হালকা গরম জল ব্যবহার করেন। বিশেষত শীতকালে গিজারের জল দিয়ে স্নান করার অভ্যাস রয়েছে অনেকের। এমনিতে কোন অসুবিধা নেই তবে চুলের রং করলে মাথা কখনোই গরম জলে ধোবেন না। এতে চুল এর রং উঠে যাবে। মাথা ধরবেন ঠান্ডা জলে। ‌ রং টিকবে অনেকদিন।

প্রতিদিন শ্যাম্পু করা এড়িয়ে চলুন। চুল রং করার পর অনেকেই প্রতিদিন শ্যাম্পু করেন কিন্তু তা করলে চুলের রং উঠতে থাকবে সপ্তাহে দুদিন থেকে তিন দিন এর বেশি শ্যাম্পু করবেন না।

চুলের পুষ্টি অন্যতম প্রধান তেল। এতে চুলের গোড়া যেমন মজবুত হয় পাশাপাশি চুলকে পুষ্ট করে। ‌ স্বাস্থ্যজ্জল চুল পেতে নিয়মিত নারকেল তেল বা বাদাম তেল ব্যবহার করুন তেল ব্যবহার করুন এতে রং অনেক দিন ঠিক থাকবে।

এই সমস্ত পদ্ধতিগুলি মেনে চললে চুলের রং করার পর অনেকদিন সেই রং টিকে থাকবে।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement