Egg alternate food: এই খাবারে গুলিতে রয়েছে প্রচুর প্রোটিন। ডিমের বিকল্প হিসেবে খেতে পারেন। দেখুন বিস্তারিত

অনেক শারীরিক সমস্যার জন্য চিকিৎসকরা ডিম খেতে নিষেধ করেন। পাশাপাশি যারা নিরামিষভোজী তারা ডিম খান না। তবে ডিম ছাড়াও এই খাবারগুলিতে রয়েছে ভরপুর প্রোটিন। জেনে নিন এই খাবারগুলি কি কি

শরীরের প্রোটিনের প্রয়োজনে বিভিন্ন রকম খাবার আমরা খেয়ে থাকি। বিশেষত ডিমে রয়েছে প্রচুর প্রোটিন। তাই নিয়মিত ডিম খাওয়ার অভ্যাস রয়েছে অনেকেই । তবে এমন অনেক খাবার রয়েছে যার প্রোটিন ডিমের সমতুল্য বা ডিমের থেকেও বেশি। ডিমে রয়েছে প্রায় ১৩ গ্রাম প্রোটিন।এমন খাবার খেলে শরীরে প্রোটিনের ঘাটতি পূরণ করবে এবং প্রোটিনের যোগান দেবে।

খাদ্য তালিকায় ডিমের বিকল্প হিসেবে প্রথম পছন্দের তালিকায় রাখুন পনির । প্রতি ১০০ গ্রাম পনিরের রয়েছে ১৮ গ্রাম প্রোটিন। পনির দিয়ে বিভিন্ন রকম পদ রান্না করা যায়। অত্যন্ত সুস্বাদু। তাই পণির সবার প্রথম পছন্দ।। আরেকটি খাবারের নাম রাজমা, প্রতি ১০০ গ্রাম রাজমায় রয়েছে ২৪ গ্রাম প্রোটিন। তাই ডিম না খেয়ে রাজমা খেলে তাতেই পেয়ে যাবেন আপনার শরীরের প্রয়োজনীয় প্রোটিন। এছাড়া এই রাজমায় রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, আয়রন, ফোলেট এবং অন্যান্য বেশ কিছু খনিজ উপাদান। ১০০ গ্রাম বাদামে একুশ গ্রাম প্রোটিন সাপ্লাই করে তাই শরীরের প্রোটিনের প্রয়োজন হলে বাদাম খেতে পারেন। যেকোনো ধরনের বাদাম খাওয়া যেতে পারে। বাদামে থাকে চর্বি এবং ফাইবার। সবুজ মুগ ডাল প্রোটিন সমৃদ্ধ খাবার প্রতি ১০০ গ্রাম সবুজ মুগ ডালে রয়েছে ২৪ গ্রাম প্রোটিন। এর বাইরেও আরো একটি খাবার রয়েছে যা সকলের প্রিয় তা হল ছোলা। ১০০ গ্রাম ছোলায় রয়েছে ১৯ গ্রাম প্রোটিন। ছোলাতে পাওয়া যায় ফাইবার তাই ফাইবার এবং প্রোটিন সমৃদ্ধ ছোলা নিয়মিত খান। শরীর থাকবে সুস্থ। ছোলা যেমন ভিজিয়ে খাওয়া যায়, পাশাপাশি ছোলার ছাতু সেবন অত্যন্ত স্বাস্থ্যসম্মত। টোপু বা সয়া দুধ থেকে তৈরি পনির প্রোটিনে ভরপুর। ১০০ গ্রাম এই পনিরে রয়েছে ১৫ গ্রাম প্রোটিন। তাই যাদের ডিম খাওয়া বারণ তারা অবশ্যই এই খাবারকে বেছে নিতে পারেন। টোফুতে রয়েছে প্রোটিন, ম্যাঙ্গানিজ, ক্যালসিয়াম, তামা ও সেলেনিয়াম। এছাড়াও মসুর ডাল আমাদের বাঙ্গালী পাতে থাকেই। প্রতি ১০০ গ্রাম মসুর ডালে ২৫ গ্রাম প্রোটিন পাওয়া যায়। তাই প্রোটিনে ভরপুর মসুর ডাল খাদ্য তালিকায় রাখতে পারেন।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement