Gangasagar Mela 2023: রাজা সাগরের উপর রেগে যান কপিল মুনি, তারপর... জানুন গঙ্গাসাগর মেলার ইতিহাস

হিন্দুরা বিশ্বাস করেন, একবার রাজা সাগর অশ্বমেধ যজ্ঞের আয়োজন করেন। সাগর রাজার অশ্বমেধ যজ্ঞের ঘোড়া চুরি করেন দেবরাজ ইন্দ্র এবং তাকে বেধে রাখেন পাতাললোকে। সাগর রাজ যখন তাঁর অশ্বমেধ যেজ্ঞের ঘোড়া খুঁজতে আসেন, তখন তাকে পান কপিল মুনির আশ্রমের পাশে। রাজা মনে করেন, কপিল মুনি একজন চোর এবং তিনিই তাঁর যজ্ঞের ঘোড়া চুরি করেছেন।

Gangasagar Mela (Photo Credit: File Photo)

প্রত্যেক বছরের মত এবারও গঙ্গাসাগর মেলা (Gangasagar Mela) উপলক্ষ্যে সাজো সাজো রব শুরু হয়েছে।  ২০২৩ সালে ৮ জানুয়ারি থেকে শুরু হবে গঙ্গাসাগর মেলা। চলবে ১৭ জানুয়ারি পর্যন্ত। মকর সংক্রান্তিতে প্রত্যেক বছর গঙ্গাসাগর মেলা বসে। প্রত্যেক বছর জানুয়ারি মাসেই বসে গঙ্গাসাগর মেলার আসর।  সেই অনুযায়ী এবারও ৮ জানুয়ারি থেকে বসতে চলেছে গঙ্গাসাগর মেলা।

হিন্দুরা বিশ্বাস করেন, একবার রাজা সাগর অশ্বমেধ যজ্ঞের আয়োজন করেন। সাগর রাজার অশ্বমেধ যজ্ঞের ঘোড়া চুরি করেন দেবরাজ ইন্দ্র এবং তাকে বেধে রাখেন পাতাললোকে। সাগর রাজ যখন তাঁর অশ্বমেধ যেজ্ঞের ঘোড়া খুঁজতে আসেন, তখন তাকে পান কপিল মুনির আশ্রমের পাশে।   রাজা মনে করেন, কপিল মুনি একজন চোর এবং তিনিই তাঁর যজ্ঞের ঘোড়া চুরি করেছেন। রাজার মনের কথা জানতে পেরে কপিল মুনি রেগে যান এবং রাজাকে ভষ্মীভূত করে দেন। এরপর রাজা সাগরের বংশের পরবর্তী প্রজন্ম ভগীরথ দেবাদিদেবের প্রার্থনা করেন এবং তাঁকে সন্তুষ্ট করতে গঙ্গাকে স্বর্গ থেকে মর্তে নিয়ে আসেন। গঙ্গার সেই পবিত্র জলস্পর্শে সাগর বংশের ভষ্মীভূত সন্তানরা নিজেদের জীবন ফিরে পান এবং তাঁরা নির্দিধায় স্বর্গে গমন করেন। সেই থেকে এই গঙ্গাসাগরে মলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে পূ্ণ্যার্থীরা হাজির হন।  গঙ্গাসাগরে ডুব দিলে সমস্ত পাপ ধুয়ে তাঁরা স্বর্গে যেতে পারবেন বলে মনে করেন। সেই কারণে কথিত আছে, সব তীর্থ বার বার, গঙ্গাসাগর একবার।

প্রত্যেক বছর গঙ্গাসাগর মেলায় যে পূণ্যার্থীরা হাজির হন, তাঁরা কপিল মুনির আশ্রম (Kapil Muni Temple) দর্শন করেন।  দেখেন ওঙ্কারনাথ মন্দির এবং ফ্রেজারগঞ্জ।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement