Mio Amore New Jingle: বদলাইনি কথা বদলাইনি সুর, শুধু কন্ঠ বদলে নতুনভাবে মিও আমোরের গান (শুনুন সেই গান)
কেকে-র কলকাতা সফর (KK) নিয়ে রূপঙ্কর বাগচীর (Rupankar Bagchi) মন্তব্য এবং তারপর নজরুল মঞ্চে অনুষ্ঠানের পর সংগীতশিল্পীর আকস্মিক মৃত্যু নিয়ে তোলপাড় পড়ে গিয়েছিল গোটা কলকাতায়। বিতর্কের মধ্যে পড়ে বন্ধ হয়েছিল রূপঙ্করের 'মিও আমোরে' (Mio Amore) ব্র্যান্ডের সঙ্গে থাকা জিঙ্গলের কনট্র্যাক্ট। গ্রাহকদের রোষের মুখে পড়ে তুলে নিতে হয় সেই গান, অবশেষে নতুন কন্ঠে এল সেই জিঙ্গল। কথা ও সুর এক রেখে সোমলতা আচার্য চৌধুরীর কন্ঠে এল মিও আমোরের নতুন জিঙ্গল (Mio Amore New Jingle)।ইতিমধ্যেই নিজেদের সোশ্যাল মিডিয়া পেজে নতুন ভাবে গানটি প্রকাশ করেছে এই সংস্থা। সঙ্গে গ্রাহকদের জন্য দেওয়া হয়েছে একটি বিশেষ বার্তাও। মিও আমোরে লিখেছে, "পুরোনো সুর নতুন গান, আত্মহারা মন প্রাণ। আপনাদের ইচ্ছে আর আমাদের চেষ্টা মিলিয়ে আমরা হাজির হলাম নতুন গান নিয়ে।"
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Air India Plane Crash Victims Identified: আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় ১৩২ জনের দেহ শনাক্ত, জানালেন স্বাস্থ্যমন্ত্রী রুশিকেশ প্যাটেল
Tempo Traveller Accident: হিমাচলে দুর্ঘটনায় ২ জন যাত্রী নিহত, ২২ জন আহত
Abhishek Banerjee On Pahalgam Issue: পহেলগাঁও জঙ্গি হানার ৫৫ দিন অতিক্রান্ত, কেন এখনও অধরা অভিযুক্তরা? কেন্দ্রীয় সরকারকে নিশানা অভিষেকের
FIFA Club World Cup 2025, Auckland City vs Bayern Munich: ১০ গোলে অকল্যান্ড সিটি এফসিকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় জয়ের ব্যবধানে জিতল বায়ার্ন মিউনিখ
Advertisement
Advertisement
Advertisement