Identify taste of mango: বাজারে আম টক না মিষ্টি বুঝে নিন এই ভাবে

বাজারের পাকা আম কার্বাইড এ পাকা নাকি গাছ পাকা তা বোঝা দুষ্কর । আবার সেই আম টক না মিষ্টি সেটাও বাইরে থেকে বোঝা যায় না কিন্তু একটু বুদ্ধি খাটালেই বুঝে যাবেন। পরীক্ষা করে নিন নিজেই।‌

শুরু হয়েছে আমের মরসুম। বিভিন্ন প্রজাতির আম এই সময় পাওয়া যায়। সুস্বাদু সেই সমস্ত আম আমরা খেয়ে তৃপ্তি পায়। বাজারের পাকা আম কার্বাইড এ পাকা নাকি গাছ পাকা তা বোঝা দুষ্কর । আবার সেই আম টক না মিষ্টি সেটাও বাইরে থেকে বোঝা যায় না কিন্তু একটু বুদ্ধি খাটালেই বুঝে যাবেন। পরীক্ষা করে নিন নিজেই।‌

বেশি নরম আম কিনবেন না। তাহলে সেই আম মিষ্টি হবে না। পাকা আম সামান্য নরম দেখে কিনুন। একটু শক্ত থাকলে বাড়িতে একদিন থাকতে থাকতে তা খাওয়ার যোগ্য হয়ে উঠবে। এই আমগুলি মিষ্টি হয়। আবার খুব বেশি টাইট আম নেবেন না অর্থাৎ হাত দিলে খোসা চিপে সামান্যও যদি না নরম অনুভূত হয় তাহলে সেই আম টক হবে। খুব অতিরিক্ত পাকা আম ঘরে আনার পরে যদি একদিন রেখে দেন তাহলে পচে যেতে পারে। তবে আম টক না মিষ্টি তা বোঝার জন্য এই একটি বিষয়ে পরখ করে নিন। বোটার অংশটা একটু ভেঙ্গে দিন। আর যদি বোটা ভাঙ্গা থাকে তাহলে একটু গন্ধ সুখে দেখুন। খুব মিষ্টি সুগন্ধ বেরোলে সেই আম অবশ্যই মিষ্টি হবে। আমে কালার আছে সুন্দর কিন্তু ওই বোটার অংশ থেকে সুগন্ধ বেরোচ্ছে না তাহলে সেই আম টক হওয়ার সম্ভাবনা থাকে । বাজারে কিছু জাতের আম পাওয়া যায় যেগুলি লাল কালারের। এই আমগুলি টক হতে পারে। আম কিনবেন হলুদ এবং সঙ্গে হালকা সবুজ তবেই সেই আম মিষ্টি হবে।

তাই এই পরীক্ষাগুলি করে নিন আম কেনার আগে। আম টক না মিষ্টি তা আগেভাগেই বুঝে যাবেন।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement