Home made chana: খুব সহজ উপায়ে বানিয়ে ফেলুন পুষ্টিকর ছানা। দেখে নিন পদ্ধতি

বাজার থেকে ছানা কিনে খাওয়ার আগে সাবধান হন। তবে ঘরোয়া পদ্ধতিতে নিয়ে নিতে পারেন ছানা। যাতে পুষ্টিগুণ বজায় থাকে। পুরোটাই হয় স্বাস্থ্যসম্মত। ঘরে তৈরি ছানা থেকে যেকোনো মিষ্টি তৈরি করে নিতে পারবেন। দুধ থেকে ঘরে ছানা তৈরির পদ্ধতি জেনে নিন।

ছানা অত্যন্ত পুষ্টিকর খাদ্য আমরা বাজার থেকে ছানা কিনে নিয়ে আসি কিন্তু তাতে স্বাস্থ্যগুণ ঠিকঠাক মানা হয় কিনা তা নিয়ে সন্দেহ থেকেই যায়। বাজারে বিক্রি হওয়া ছানাতে ছানা কাটানোর জন্য অনেক সময় কেমিক্যাল ব্যবহার করা হয়। তাই বাজার থেকে ছানা কিনে খাওয়ার আগে সাবধান হন। তবে ঘরোয়া পদ্ধতিতে নিয়ে নিতে পারেন ছানা। যাতে পুষ্টিগুণ বজায় থাকে। পুরোটাই হয় স্বাস্থ্যসম্মত। ঘরে তৈরি ছানা থেকে যেকোনো মিষ্টি তৈরি করে নিতে পারবেন। দুধ থেকে ঘরে ছানা তৈরির পদ্ধতি জেনে নিন।

ফুল ক্রিম দুধ এক লিটার নিন। থানা কাটানোর জন্য ভিনেগার অথবা পাতিলেবু রেখে দিন‌ চার চামচ। একটি সরু নেটের ছাকনি অথবা পরিষ্কার সাদা পাতলা কাপড় লাগবে থানা থাকার জন্য। এবার জেনে নিন কিভাবে তৈরি করবেন। একটি পাত্রে দুধ ফুটিয়ে নিন। চার চামচ লেবুর রস অথবা ভিনেগার তার সঙ্গে চার চামচ জল মিশিয়ে রেখে দিন। এবার দুধ ফুটে উঠলে বন্ধ করে দিন ওভেন। এবার ওই মিশ্রণ অল্প অল্প করে দুধের মধ্যে মেশাতে থাকুন। তবে দুধে মিশ্রণ মেশানোর সময় আস্তে আস্তে দুধ নাড়তে থাকবেন। এভাবে ৭ মিনিট নাড়তে থাকুন। ব্যাস তৈরি হয়ে গেল ছানা। এবার ওই মিশ্রণ ছাঁক নেই বা সুতির কাপড়ে ঢেলে জল থেকে আলাদা করে নিন। আলাদা হওয়ার পর আবার ওই থানাতে পানীয় জল এক গ্লাস ঢেলে দিন। যাতে ছানা পরিষ্কার হয়ে যায় এবং সমস্ত ভিনিগার বা লেবুর জলের অংশ বের হয়ে যায়। এবার আরেকবার ছেঁকে নিন। বাজারে বিক্রি ছানার মতন আকৃতি পেতে ওই ছানাকে একটি পরিষ্কার কাপড়ে রেখে কোন উঁচু জায়গায় ঝুলিয়ে রাখুন অথবা ওপরে একটি ভারী পাঠাতন দিয়ে তার ওপর ভারী বস্তু দিয়ে জল বের করে দিন। দিন যেমন মিষ্টির দোকানে থানা থেকে জল বের করে। এবার ওই ছানা খেতেও পারেন আবার তা থেকে বিভিন্ন স্বাদের মিষ্টি বানিয়ে নিতে পারেন। এইছালাতে পুষ্টিগুণ বজায় থাকে একেবারে স্বাস্থ্যসম্মত যে কোন রোগীরা এইভাবে ছানা বানিয়ে খেতে পারেন ।বাজার থেকে না কিনে ।তাতে সুস্থ থাকবেন।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement