Sattu Ghol Benefits: গরমে ছাতুর ঘোল। শরীর রাখবে ঠান্ডা। দেখুন তৈরির পদ্ধতি
ছাতুর ঘোল। পেটো ভরবে আর শরীরে রোদের উত্তাপ থেকে বাঁচাবে। ছোলার উপকারিতা তো নতুন করে বলার কিছু নেই। আর সেই ছোলার ছাতু আমরা খেয়ে থাকি। বিশেষত ছাতুর শরবত। প্রোটিন সমৃদ্ধ ছাতুর ঘোল দীর্ঘ সময় পেট ভর্তি রাখে।
তীব্র গরম। হাঁসফাঁস শরীর। ডাবের জল, ফলের জুস, শরীরকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে। এছাড়া দই লস্যি, ছাতুর শরবত এই গরমে হাত থেকে মারতে শরীরে ভীষণ প্রয়োজন হয়। একটুখানি শরবত পেলেই শরীর আরাম পায়। লেবুর শরবতের জুরি মেলা ভার এই গরমে। তবে সবচেয়ে প্রয়োজন হয় সামান্য নুন এবং চিনি দেওয়া শরবত। কারণ গরমে যে পরিমাণ ঘাম বের হয় শরীর থেকে তা পূরণ করতে শরীরে এই নুন চিনির শরবত এর উপকারিতা ভীষণ।
তবে সবকিছুকে ছাপিয়ে সবার প্রথমে রেখে দিন ছাতুর ঘোল। পেটো ভরবে আর শরীরে রোদের উত্তাপ থেকে বাঁচাবে। ছোলার উপকারিতা তো নতুন করে বলার কিছু নেই। আর সেই ছোলার ছাতু আমরা খেয়ে থাকি। বিশেষত ছাতুর শরবত। তবে এবার যেটা বলব সেটা হল ছাতুর ঘোল।
ছোলাতে থাকে ফাইবার। তাই ছাতুর ঘোল খেলে শরীরে ফাইবার পৌঁছায়। পেটকে রাখে ঠান্ডা। গরমের বিভিন্ন রকম পেটের সমস্যা তৈরি হয়। আর সেই সময় যদি বাজারে বিক্রি হওয়া ভাজা বা হোটেলের খাবার খান তাহলে তো পেট খারাপের সম্ভাবনা থেকেই যায়। তাই বাইরে বেরিয়ে খিদে পেলে অন্য কিছু না খেয়ে খেয়ে নিন এক গ্লাস ছাতুর ঘোল। ইলেক্ট্রোলাইটের ভারসাম্য বজায় রাখে ছাতুর ঘোল। শরীরে জমে থাকা সমস্ত টক্সিনও বের করে দেয়।
তবে এই ছাতুর ঘোল তৈরি করতে কয়েকটি উপকরণ হাতের কাছে রেখে দিন। মূলত ১০০ গ্রাম ছাতু দিয়ে ঘোল বানানোর উপকরণের বর্ণনা দেওয়া হলো। ১০০ গ্রাম ছাতুর সঙ্গে প্রয়োজন হবে ১০০ গ্রাম টক দই। প্রয়োজন কিছুটা পরিমাণ পুদিনা পাতা। ধনেপাতা পাওয়া গেলে এর স্বাদ বদলে যাবে। অল্প পরিমাণ ধনেপাতা রাখুন। আড়াই কাপ জল, যারা একটু ঝাল খেতে পারেন তারা এর সাথে ১টা কাঁচা লঙ্কা যোগ করতে পারেন। যাদের ঝাল খাওয়ার সমস্যা তারা এটি বাদ দিতে পারেন। একটু সামান্য পরিমাণ হিং, জল জিরা পেলে একটা ছোট প্যাকেট দিয়ে দিন। আর তা না থাকলে এক চামচ জিরা গুঁড়ো দিন, এর সাথে লাগবে বিট নুন পরিমাণ মত।
ব্লেন্ডারে সমস্ত উপকরণগুলি দিয়ে ঘেটে নিন। তৈরি হয়ে যাবে ছাতুর ঘোল। যার স্বাদ অতুলনীয়। এবং গুণ গরমের জন্য ভীষণ উপকারী। তাই এই তীব্র গরমে প্রতিদিন অন্ততপক্ষে এক গ্লাস করে ছাতুর ঘোল সেবন করুন
(The above story first appeared on LatestLY on Apr 28, 2025 05:59 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

