Uttarakhand: অক্ষয় তৃতীয়ার পরে ২ মে খুলে যাবে কেদারনাথ ধাম, উদ্বোধনের আগে ফুল দিয়ে সাজানো হচ্ছে মন্দির চত্বর (দেখুন ভিডিও)

সোমবার থেকে শুরু হল চারধাম যাত্রার অনলাইন রেজিস্ট্রেশন। হরিদ্বারে ২০টি বিনামূল্যে রেজস্ট্রেশন কাউন্টার খোলা হয়েছে। আগামী ৩০ এপ্রিল থেকে শুরু হচ্ছে চারধাম যাত্রা, ওই দিনই যমুনোত্ৰী ও গঙ্গোত্রী মন্দিরের দরজা খুলে দেওয়া হবে

flower decoration at kedarnath (Photo Credit: X@ANI)

মহাদেবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম হল কেদারনাথ। ভক্তরা তাই অপেক্ষা করে থাকে কবে শুরু হবে চারধাম যাত্রা। আবহাওয়ার প্রতিকুলতায় বছরে ছয় মাস এই মন্দির পর্যটকদের জন্য খোলা থাকে এবং বাকি ছয় মাস বন্ধ থাকে মন্দিরের দরজা। শীতকালে প্রচণ্ড ঠান্ডায় মোটা বরফের চাদরের নীচে ঢাকা পড়ে যায় কেদারনাথ মন্দির ও তার আশপাশের এলাকা।এবার সেই কেদারনাথ-সহ চারধামের অন্য মন্দিরগুলির দরজা খোলার সময় এসে গেছে। চারধাম কর্তৃপক্ষ জানিয়েছেন আগামী ৩০ এপ্রিল, অক্ষয় তৃতীয়ার দিন থেকে শুরু হবে চারধাম যাত্রা। তবে সে দিন শুধু খুলবে গঙ্গোত্রী ও যমুনোত্রী ধামের দরজা। এরপর ২ মে খুলে যাবে কেদারনাথ মন্দির এবং বদ্রীনাথ মন্দির খুলবে আগামী ৪ মে।

আগামী ২ মে খুলে যাবে কেদারনাথের দরজা, তার আগেই সাজো সাজো রব মন্দির জুড়ে ৷ কুইন্টাল কুইন্টাল ফুল দিয়ে সাজিয়ে তোলা হচ্ছে কেদারনাথ মন্দির।সেই ছবি শেয়ার করলেন উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। তিনি তার এক্স হ্যান্ডেলে লেখেন- 'জয় বাবা কেদার..! দরজা খোলার আগে শ্রী কেদারনাথ ধাম ফুল দিয়ে সাজানো হচ্ছে। ২রা মে থেকে ভক্তরা বাবার দর্শন পেতে পারবেন'

কেদারনাথ মন্দির সেজে উঠেছে ফুলে, ছবি শেয়ার করলেন উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিঃ

আজ (২৮ এপ্রিল, ২০২৫) সোমবার থেকে শুরু হল চারধাম যাত্রার অনলাইন রেজিস্ট্রেশন। হরিদ্বারে ২০টি বিনামূল্যে রেজস্ট্রেশন কাউন্টার খোলা হয়েছে। আগামী ৩০ এপ্রিল থেকে শুরু হচ্ছে চারধাম যাত্রা, ওই দিনই যমুনোত্ৰী ও গঙ্গোত্রী মন্দিরের দরজা খুলে দেওয়া হবে। শীতকালে মন্দির বন্ধ হওয়ার সময় কেদারনাথের শিবলিঙ্গকে নীচে উখিমঠের ওমকারেশ্বর মন্দিরে নামিয়ে আনা হয়। সেখানেই ছয় মাস কেদারনাথের আরাধনা করা হয়। ২৭ এপ্রিল ভৈরবনাথের পুজো করে তারপর ২৮ তারিখ পঞ্চমুখী দোলায় করে কেদার মন্দিরে জ্যোতির্লিঙ্গ নিয়ে যাওয়া হবে। ২ মে বিশেষ পুজোর পর সকাল ৭টায় খুলে দেওয়া হবে কেদারনাথ মন্দির।সমুদ্রপৃষ্ঠ থেকে ৩৫৮৪ মিটার উঁচুতে অবস্থিত কেদারনাথ মন্দিরের চারপাশে বরফে ঢাকা পর্বতশ্রেণী। পুরাণ অনুসারে পাণ্ডবরা এই মন্দির প্রতিষ্ঠা করেন। পরে মন্দিরটির পুনরুদ্ধার করেন আদি শংকরাচার্য।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement