Subho Viswakarma Puja 2021: আজ বিশ্বকর্মা পুজো, ঘুড়ি ওড়ানোর দিন; এই উপলক্ষে আত্মীয় স্মজনকে facebook, Whatsapp, Instagram-এ পাঠিয়ে দিন এই শুভেচ্ছা বার্তা
আজ দেবশিল্পী বিশ্বকর্মার আরাধনা৷ কন্যা সংক্রান্তির এই দিনে বিশ্বকর্মার পুজো (Subho Viswakarma Puja 2021) উপলক্ষে উদযাপনে মাতে আপামর বাঙালি৷
Viswakarma Puja 2021 Wishes In Bengali: আজ দেবশিল্পী বিশ্বকর্মার আরাধনা৷ কন্যা সংক্রান্তির এই দিনে বিশ্বকর্মার পুজো (Subho Viswakarma Puja 2021) উপলক্ষে উদযাপনে মাতে আপামর বাঙালি৷ মেঘ রোদ্দুরের খেলার মাঝেই ভাদ্রমাসের শেষ লগ্নে আকাশে রংবেরঙের ঘুড়ির মেলা দুর্গাপুজোর আগে মনটাকে যেন কোথায় উড়িয়ে নিয়ে যায়৷ যন্ত্রের দেবতার পুজো উপলক্ষে এই আনন্দ কিন্তু পড়ে পাওয়া ১৪ আনার মতো৷ বিভিন্ন কলকারখানা, অফিস কাছারিতে, নির্মাণ সংস্থায় তাই বিশ্বকর্মা পুজো হয় বেশ ধুমধাম করেই৷
মহালয়ার আগে ও জন্মাষ্টমীর পরে এই বিশ্বকর্মা পুজোকে কেন্দ্র করে হই হই আনন্দের রেশ চলে রাজ্যজুড়ে৷ যন্ত্রের দেবতা বিশ্বকর্মার আরাধনার সঙ্গে জড়িয়ে থাকে উমার আসার আগমণী বার্তা৷ কে কার ঘুড়ি কাটবে, কারটা বাঁচিয়ে চলবে এখন থেকেই শুরু তার কাউন্টডাউন৷ এই বেলা বন্ধু পরিজনকে পাঠিয়ে দিন Latestly Bangla-র শুভেচ্ছা বার্তা৷
Messages: কামার কুমোর তাঁতি চাষি/ আমরা সবাই বিশ্ববাসী/ কর্ম বিনা ধর্ম কি হয়/ জয় বাবা বিশ্বকর্মার জয়৷
Messages: বাঙালির হ্যাপি ইঞ্জিনিয়র্স ডে
Messages: অচেনা ঘুড়ির মতো কেটেছি আজ/ সম্পর্ক কাটা নয়কো আমার কাজ৷ বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা৷
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)