Palm Sunday 2024 Holy Week: পাম রবিবারে গাধায় জেরুজালেমে কেন পৌঁছেছিলেন প্রভু যীশু? জেনে নিন এই দিনের ইতিহাস ও গুরুত্ব!

ইস্টারের আগে পাম সানডে দিয়ে শুরু হয় খ্রিস্টান সমাজের পবিত্র সপ্তাহ। এই দিনটি স্মরণ করিয়ে দেয় প্রভু যীশুর ক্রুশবিদ্ধ হওয়ার দিনটিকে। এই দিনে লোকেরা তাল জাতীয় বৃক্ষের ডাল ধরে, যা মঙ্গল এবং বিজয়ের প্রতীক। পাম সানডে খ্রিস্টান সম্প্রদায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। ২০২৪ সালে পাম সানডে পালন করা হবে ২৪ মার্চ। এই সপ্তাহটি প্রভু যীশুর জীবনের শেষ দিনগুলিকে স্মরণ করিয়ে দেয়, অর্থাৎ তাঁর ক্রুশবিদ্ধ হওয়ার সময়। প্রতি বছর ইস্টারের আগে রবিবার পালিত হয় পাম সানডে, যা জেরুজালেমে প্রভু যীশুর বিজয়ের প্রতীক হিসেবে বিবেচিত হয় তথা এটি মৃত্যুর উপর বিজয়ের প্রতীক। খ্রিস্টানদের জন্য এই দিনের অর্থ হল মানবতার জন্য যীশুর ত্যাগের প্রতীক। এবার জেনে নেওয়া যাক পাম সানডে সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য।

পৃথিবীতে প্রভু যীশুর আগমনের আগে, বাইবেলের একটি পুরোনো সংস্করণ অনুযায়ী, একজন মশীহা আসবেন একটি গাধার পিঠে চড়ে। এরপর যীশু গাধার পিঠে চড়ে যখন জেরুজালেমে আসেন, তখন ওই কথা সত্য প্রমাণিত হয়। রাজা ও রক্ষক হওয়ার কারণে তিনি গাধার পিঠে চড়ে এসেছিলেন। গাধার পিঠে চড়ে জেরুজালেমে যীশু যখন পৌঁছান তখন সকলেই আনন্দে তাদের কাপড় খুলে মাটিতে বিছিয়ে দেন এবং তাল জাতীয় বৃক্ষের ডাল নাড়িয়ে হোসান্না হোসান্না বলে চিৎকার করতে শুরু করে। খ্রিস্টানদের মান্যতা অনুসারে, এইভাবে ঈশ্বরের প্রশংসা করে যীশুকে গ্রহণ করেছিলেন তারা। তারা বিশ্বাস করতেন যে যীশু তাদের সব কষ্ট দূর করে দেবে।

গাধার পিঠে চড়ে প্রভু যীশুর জেরুজালেমে যাওয়া ছিল তাঁর নম্রতা ও সরলতার প্রতীক। প্রভু যীশু জেরুজালেমে গিয়েছিলেন সেবা, ভালবাসা এবং গোটা বিশ্বে শান্তি আনতে। তাই এই দিনটিকে আনন্দ এবং কৃতজ্ঞতার সঙ্গে পালন করা হয়। এই পবিত্র সপ্তাহটি শেষ হওয়ার সঙ্গে, পাম সানডে আমাদের মনে করিয়ে দেয় যিশুর বলিদান এবং পুনরুত্থান যাত্রার কথা। পাম সানডে আমাদের মনে করিয়ে দেয় প্রভু যীশুর ত্যাগ, নম্রতা ও সরলতার কথা ।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement