Durga Puja 2023: মহালয়ার ভোরে আবারও ছোট পর্দায় মহিষাসুরমর্দিনীর ভূমিকায় কোয়েল (দেখুন ভিডিও)

দু বছর আগে কালার্স বাংলায় দেবী দুর্গা হয়েছিলেন রঞ্জিত মল্লিক কন্যা কোয়েল মল্লিক। সেই বছর মহালয়া প্রযোজনার দায়িত্বে ছিল কোয়েলের স্বামী নিসপাল সিং রানের প্রযোজনা সংস্থা। এবার স্টার জলসার মহালয়ার প্রযোজনার দায়িত্বে রয়েছে সুরিন্দর ফিল্মস।

Koel as mahisasurmardini Photo Credit: Instagram@Star Jalsha

শরতের নীল আকাশে সাদা মেঘের ভেলা জানান দিচ্ছে মা আসছেন ৷ তাঁর আগমনের আগে মর্ত্যে শুরু হয়ে গিয়েছে জোর প্রস্তুতি ৷ সেই প্রস্তুতির বার্তা বহন করে মহালয়া৷ আর এখন মহালয়া বললেই, ছোট থেকে বড় সকলেই নস্ট্যালজিক হয়ে পড়েন রেডিয়ো বা টেলিভিশনের পর্দায় মহিষাসুরমর্দিনী নিয়ে ৷

দু বছর আগে কালার্স বাংলায় দেবী দুর্গা হয়েছিলেন রঞ্জিত মল্লিক কন্যা কোয়েল মল্লিক। সেই বছর মহালয়া প্রযোজনার দায়িত্বে ছিল কোয়েলের স্বামী নিসপাল সিং রানের প্রযোজনা সংস্থা। এবার স্টার জলসার মহালয়ার প্রযোজনার দায়িত্বে রয়েছে সুরিন্দর ফিল্মস। সেখানেই মহিষাসুরমর্দিনী রূপে দেখা যাবে নিসপাল ঘরণীকে। টিভির পর্দায় এর আগেও মহিষাসুরমর্দিনী রূপে সকলের মন জিতেছেন কোয়েল। এবারে  ১৪ অক্টোবর মহালয়াতে কোন বিশেষ চমক নিয়ে কোয়েল হাজির হন তারই অপেক্ষায় দর্শক। জানা যাচ্ছে, কোয়েলের সঙ্গে দেবী দুর্গার অন্য রূপগুলি নিয়ে থাকবেন অন্য অভিনেত্রীরা।

 

 

View this post on Instagram

 

A post shared by Star Jalsha (@starjalsha)

 

View this post on Instagram

 

A post shared by Star Jalsha (@starjalsha)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement