Disadvantages of Less Sleeping: কম ঘুম শরীর ও মস্তিষ্কের জন্য কতটা ক্ষতিকারক? জেনে নিন কম ঘুমানোর পার্শ্বপ্রতিক্রিয়া...

Credits: Pixabay

শরীর ও মস্তিষ্ককে বিশ্রাম দেওয়ার জন্য ঘুম খুবই গুরুত্বপূর্ণ। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের ২৪ ঘন্টার মধ্যে ৮ ঘন্টা ঘুমানো উচিত, এর ফলে শরীর ও মস্তিষ্ক দুইই সুস্থ থাকে। তবে বর্তমান যুগে মানুষ এতটাই ব্যস্ত যে ভালো ঘুমের জন্যও সঠিক সময় দেওয়া সম্ভব হয় না। কিন্তু সারাদিনে ৫ ঘণ্টার কম ভালো ঘুম হতে পারে শরীর ও মস্তিষ্কের জন্য ক্ষতিকারক। চলুন জেনে নেওয়া যাক কম ঘুম মানুষের শরীরে কী কী ক্ষতি করতে পারে।

  • স্মৃতিশক্তি হ্রাস:

সারাদিনে ৫ ঘন্টার কম ঘুমালে মস্তিষ্কে নেতিবাচক প্রভাব পড়ে। মস্তিষ্ক অতিরিক্ত কাজ করলে স্মৃতিশক্তি হ্রাস পেতে শুরু করে। তাই মস্তিষ্ককে সঠিক ভাবে বিশ্রাম দেওয়া হলে মস্তিষ্ক সমস্ত কাজ মনে রাখতে সাহায্য করে।

  • মেজাজ পরিবর্তন বা মুড সুইং:

ভালো ঘুম না হলে মস্তিষ্ক ক্লান্ত থাকে, যার কারণে মেজাজ স্বাভাবিক থাকে না, বারবার পরিবর্তন হতে থাকে। এমন পরিস্থিতিতে মানসিক চাপ, হতাশা ও বিভিন্ন কারণে দুশ্চিন্তা হয়। তাই পর্যাপ্ত ঘুম খুবই জরুরি।

  • দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা:

করোনা সংক্রমণের কারণে বর্তমানে গোটা বিশ্ব জানে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হওয়ার পরিণতি কী হতে পারে। সঠিক ঘুমের অভাবও শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করে দেয়।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement