Abu Dhabi Free Visa: ভারতীয়দের জন্য বিনামূল্যে ভিসার ব্যবস্থা আরব আমিরশাহির, কারা পাবেন না এই সুবিধা
ভারতীয় পর্যটকদের টেনে আনতে এবার বড় উপহার নিয়ে এল আবুধাবি। মধ্যপ্রাচ্যের এই জনপ্রিয় শহর ভ্রমণের ক্ষেত্রে ভারতীয়দের জন্য সম্পূর্ণ বিনামূল্যে প্রবেশ ভিসা বা ‘এন্ট্রি ভিসা’ (Entry Visa)-র বিশেষ সুবিধা চালু করা হয়েছে। 'ডিপার্টমেন্ট অব কালচার অ্যান্ড ট্যুরিজম -আবুধাবি' (DCT Abu Dhabi)-র উদ্যোগে শুরু হওয়া এই কর্মসূচির মূল লক্ষ্য...
Abu Dhabi Free Visa: ভারতীয় পর্যটকদের টেনে আনতে এবার বড় উপহার নিয়ে এল আবুধাবি। মধ্যপ্রাচ্যের এই জনপ্রিয় শহর ভ্রমণের ক্ষেত্রে ভারতীয়দের জন্য সম্পূর্ণ বিনামূল্যে প্রবেশ ভিসা বা ‘এন্ট্রি ভিসা’ (Entry Visa)-র বিশেষ সুবিধা চালু করা হয়েছে। 'ডিপার্টমেন্ট অব কালচার অ্যান্ড ট্যুরিজম -আবুধাবি' (DCT Abu Dhabi)-র উদ্যোগে শুরু হওয়া এই কর্মসূচির মূল লক্ষ্য হল ভারত থেকে আসা পর্যটকদের জন্য ভ্রমণকে আরও সাশ্রয়ী এবং সহজলভ্য করে তোলা।
বিপুল সংখ্যক ভারতীয় পর্যটকদের দিকে তাকিয়ে বড় পদক্ষেপ
ভারতের আন্তর্জাতিক পর্যটন বাজারের বিরাট চাহিদার কথা মাথায় রেখে এই পরীক্ষামূলক বা ‘পাইলট প্রজেক্ট’ চালু করেছে আবুধাবি পর্যটন পর্ষদ। আগামী ১ আগস্ট থেকে ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত এই অফারের সুবিধা পাবেন ভারতীয় পাসপোর্টধারীরা। এই নির্ধারিত মেয়াদে প্রায় ২০ হাজার পর্যটককে সম্পূর্ণ বিনামূল্যে ভিসা দেবে সংযুক্ত আরব আমিরশাহি। তবে এই সুবিধা পাওয়ার জন্য ভারতীয় পর্যটকদের আবুধাবির যে কোনও হোটেলে টানা অন্তত তিন রাত থাকার বুকিং করতে হবে এবং একই সাথে যাওয়া-আসার বিমান টিকিট (Return Ticket) থাকা বাধ্যতামূলক।
কোন কোন ক্ষেত্রে মিলবে না বিনামূল্যে ভিসা
তবে ব্যক্তিগত বা স্বাধীনভাবে আবেদন করে এই বিনামূল্যে ভিসা পাওয়া যাবে না। ভ্রমণকারীদের নির্দিষ্ট অনুমোদিত ট্রাভেল এজেন্ট অথবা সরকার-নথিভুক্ত অনলাইন ট্রাভেল এজেন্সির (OTA) মাধ্যমে পুরো হলিডে প্যাকেজ বুকিং করতে হবে। ভিসার সম্পূর্ণ খরচ বহন করবে আবুধাবি সরকার, যার ফলে ভারতীয়দের প্রাথমিক ভ্রমণের বাজেট এক ধাক্কায় অনেকটা কমে যাবে।
কী জানাল আবুধাবি কর্তৃপক্ষ
আবুধাবির ‘ডিপার্টমেন্ট অব কালচার অ্যান্ড ট্যুরিজম’-এর আন্তর্জাতিক বিভাগের ডিরেক্টর আব্দুল্লা ইউসুফ জানান, ভারতের বাজার তাঁদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই উদ্যোগের ফলে ভারতীয়রা আবুধাবির সংস্কৃতি, বিনোদন কেন্দ্র ও প্রাকৃতিক সৌন্দর্য আরও স্বাচ্ছন্দ্যে ঘুরে দেখার সুযোগ পাবেন। একই সঙ্গে ভারতের সঙ্গে বিমান যোগাযোগ আরও মসৃণ করা এবং পর্যটন শিল্পের বাণিজ্যিক অংশীদারদের উৎসাহ দেওয়ার পথও সুগম হল।
কাদের জন্য বিশেষ সুবিধা
ট্রাভেল এজেন্টদের জন্য এই ভিসা পাওয়ার প্রক্রিয়াটিও বেশ সহজ রাখা হয়েছে। এজেন্টরা পর্যটন বিভাগের নিজস্ব নিবন্ধিত সংস্থাকে দিয়ে সরাসরি নিখরচায় এই ভিসা প্রক্রিয়াকরণ করাতে পারেন। আবার চাইলে নিজেদের নিজস্ব ট্রাভেল পার্টনার ব্যবহার করেও ভিসা আবেদন করা যাবে, সে ক্ষেত্রে ইস্যু করা প্রতিটি ভিসার জন্য ২৮৫ দিরহাম (Dh285) করে রিইম্বার্স বা ফেরত দেবে আবুধাবি কর্তৃপক্ষ। সব মিলিয়ে, আগামী মরসুমে ভারতীয় ট্রাভেলারদের কাছে আবুধাবি সফর আরও আকর্ষণীয় ও লাভজনক হয়ে উঠতে চলেছে।