Zomato Layoffs: ছাঁটাইয়ের কবলে ২৫০ কর্মী, হায়দরাবাদের কাস্টমার সাপোর্ট সেন্টার বন্ধ করল জোম্যাটো

পুনর্গঠন বা 'রিস্টাকচারিং'-এর অংশ হিসেবে ভারতের অন্যতম শীর্ষ খাদ্য সরবরাহকারী সংস্থা 'জোম্যাটো' (Zomato) বন্ধ করে দিল তাদের হায়দরাবাদের কাস্টমার সাপোর্ট সেন্টার।

Zomato.jpg (Photo Credit: Facebook)

Zomato Layoffs: পুনর্গঠন বা 'রিস্টাকচারিং'-এর অংশ হিসেবে ভারতের অন্যতম শীর্ষ খাদ্য সরবরাহকারী সংস্থা 'জোম্যাটো' (Zomato) বন্ধ করে দিল তাদের হায়দরাবাদের কাস্টমার সাপোর্ট সেন্টার। এই সিদ্ধান্তের ফলে প্রায় ২৫০ জন কর্মী চাকরি হারিয়েছেন। সংস্থাটি তাদের নিজস্ব কাস্টমার সাপোর্ট ব্যবস্থাকে গুরুগ্রামের সদর দফতরে কেন্দ্রীভূত করার এবং পাশাপাশি তৃতীয় পক্ষের (Third-party vendors) ওপর কাজ আউটসোর্স করার সিদ্ধান্ত নিয়েছে।

হায়দরাবাদে জোম্যাটো কাস্টমার সাপোর্ট সেন্টার বন্ধ

ইকোনমিক টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী, কাস্টমার সাপোর্ট পরিচালন ব্যবস্থার ওপর দীর্ঘ ছয় মাসের একটি পর্যালোচনার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জোম্যাটো তাদের নিজস্ব টেকনিক্যাল ও বিজনেস টিমগুলোর সাথে সমন্বয় বাড়াতে ইন-হাউস কাস্টমার সাপোর্ট টিমকে গুরুগ্রামের হেডকোয়ার্টারে স্থানান্তরিত করছে।

ক্ষতিপূরণ ও সহায়তা প্যাকেজ

টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, ছাঁটাই হওয়া কর্মীরা আগস্ট মাসের বেতনের পাশাপাশি অতিরিক্ত চার মাসের আর্থিক ক্ষতিপূরণ পাবেন। এর মধ্যে নোটিশ পিরিয়ডের বেতন এবং এককালীন এক্স-গ্রেশিয়া (ex-gratia) ভাতা অন্তর্ভুক্ত। এছাড়া, ২০১৭ সালের ৩১ মার্চ পর্যন্ত এই কর্মীদের স্বাস্থ্য বিমা ও কাউন্সেলিং পরিষেবা চালু থাকবে। মূলত খরচ কমাতে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ও থার্ড-পার্টি এজেন্সির ওপর নির্ভরতা বাড়াতে বর্তমানে দেশের একাধিক টেক ও ইন্টারনেট সংস্থাগুলো এই পথেই হাঁটছে।

দীপিন্দর গোয়েলের নতুন ভেঞ্চার 'টেম্পল' (Temple)

অন্য এক খবরে, জোম্যাটার প্রতিষ্ঠাতা দীপিন্দর গোয়েল তাঁর হেলথটেক স্টার্টআপ 'টেম্পল'-এর নতুন পরিধানযোগ্য প্রযুক্তি (Wearable device) নিয়ে বড় আপডেট দিয়েছেন। নতুন ডিজাইনের কারণে গ্যাজেটটির আকার আগের চেয়ে অর্ধেকেরও বেশি ছোট করা সম্ভব হয়েছে, যা আয়তনের দিক থেকে বাজারের সবচেয়ে কমপ্যাক্ট ডিভাইস হতে চলেছে। এই লিমিটেড এডিশন টেক-ডিভাইসটির প্রি-অর্ডার খুব শীঘ্রই শুরু হতে চলেছে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement