Samik Bhattacharya: বিহার নির্বাচনে পরাজয়ের পর কী ব্যাখ্যা দেওয়া হবে এই নিয়েই হবে আলোচনা, ইন্ডিয়া জোটের বৈঠক নিয়ে কটাক্ষ শমীক ভট্টাচার্যের

আগামী সপ্তাহে ইন্ডিয়া জোটের বৈঠক। দিল্লির এই বৈঠকে যোগ দেবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আগামী সপ্তাহে ইন্ডিয়া জোটের (INDIA Alliance) বৈঠক। দিল্লির এই বৈঠকে যোগ দেবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। থাকবেন কংগ্রেস, আরজেডি, এনসিপি, শিবসেনা (উদ্ধব ঠাকরে) নেতারা। আগামী কয়েকমাসের মধ্যে বিহারে বিধানসভা নির্বাচন। সূত্রের খবর, এই নির্বাচনে এনডিএ শিবিরকে কীভাবে চাপে রাখতে হবে, এছাড়া ভোটার তালিকা সংশোধনীর নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে কীভাবে প্রতিবাদ করতে হবে, এই সংক্রান্ত রণকৌশলকে স্থির করতেই আগামী বৃহস্পতিবার ৭ অগাস্ট দিল্লিতে বৈঠক হতে চলেছে ইন্ডিয়া জোটের। যদিও এই বৈঠক নিয়ে ইতিমধ্যেই সমালোচনা শুরু করেছে বিজেপি শিবির।

কটাক্ষ বিজেপির

বাংলার বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya) বলেন, দুটি বিষয় নিয়ে ৭ অগাস্ট ইন্ডিয়া জোটের বৈঠক হবে। প্রথমটি হচ্ছে, ভোটে হারলে কীসের ওপর দোষ চাপানো যায়, এই নিয়ে আলোচনা হবে। ওঁরা তো ইভিএমের ওপরেই দোষ চাপাবে। আর না হলে বলবে মানুষ সাম্প্রদায়িক ভাবনা থেকে নিজেদের বের করে আনতে পারেনি, সেই জন্য ভোটে হেরেছে। এই দুই বিষয় নিয়েই ইন্ডিয়া জোটের আগামী বৈঠকে চর্চা হবে।

দেখুন শমীক ভট্টাচার্যের মন্তব্য

ইন্ডিয়া জোটের বৈঠক

প্রসঙ্গত, ৭ অগাস্টের আগে গতমাসেও ইন্ডিয়া জোটের একটি বৈঠক হয়েছিল। সেখানে বাদল অধিবেশনে এনডিএ-কে কীভাবে চাপে রাখতে হবে, সেই নিয়ে রণকৌশল স্থির হয়েছিল। আগামী ৮ অগাস্ট শুক্রবার এসআইআরের বিরোধীতায় জাতীয় নির্বাচন কমিশন ঘেরাও করতে চলেছেন বিরোধীরা। সেই কর্মসূচির আগেই ইন্ডিয়া জোটের শরিকদলের বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement