West Bengal Assembly Elections 2021: কংগ্রেসের আপত্তি উড়িয়ে তৃণমূলের হয়ে প্রচারে আসছেন এনসিপি প্রধান শরদ পওয়ার

কংগ্রেসের আপত্তি না মেনেই এ রাজ্যে তৃণমূলের হয়ে প্রচারে (West Bengal Assembly Elections 2021) আসছেন এনসিপি (NCP) প্রধান শরদ পওয়ার (Sharad Pawar)। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন জানিয়ে তিনি প্রচার করবেন। আগামী সপ্তাহেই রাজ্যে এসে তিনি জনসভা, সাংবাদিক বৈঠক ও তৃণমূল কর্মীদের সঙ্গে মিলিত হবেন। এনসিপি-র প্রধান মুখপাত্র মহেশ তাপাসে বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে পশ্চিমবঙ্গে প্রচার করবেন এনসিপির প্রধান শরদ পাওয়ার। তিনি এপ্রিল থেকে তিন দিনের সফরে পশ্চিমবঙ্গে থাকবেন, বিভিন্ন জনসভা করবেন, সাংবাদিক বৈঠক করবেন। মমতা বন্দ্যোপাধ্যায় এবং টিএমসি কর্মীদের সঙ্গে তৃণমূল ভবনে দেখা করবেন।"

মমতা ব্যানার্জি এবং শরদ পাওয়ার (Picture Credits: PTI)

কলকাতা, ২৫ মার্চ: কংগ্রেসের আপত্তি না মেনেই এ রাজ্যে তৃণমূলের হয়ে প্রচারে (West Bengal Assembly Elections 2021) আসছেন এনসিপি (NCP) প্রধান শরদ পওয়ার (Sharad Pawar)। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন জানিয়ে তিনি প্রচার করবেন। আগামী সপ্তাহেই রাজ্যে এসে তিনি জনসভা, সাংবাদিক বৈঠক ও তৃণমূল কর্মীদের সঙ্গে মিলিত হবেন। এনসিপি-র প্রধান মুখপাত্র মহেশ তাপাসে বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে পশ্চিমবঙ্গে প্রচার করবেন এনসিপির প্রধান শরদ পাওয়ার। তিনি এপ্রিল থেকে তিন দিনের সফরে পশ্চিমবঙ্গে থাকবেন, বিভিন্ন জনসভা করবেন, সাংবাদিক বৈঠক করবেন। মমতা বন্দ্যোপাধ্যায় এবং টিএমসি কর্মীদের সঙ্গে তৃণমূল ভবনে দেখা করবেন।"

রাজ্যে বিধানসভা নির্বাচনে লড়াই মূলত শাসকদল তৃণমূল বনাম বিজপি। বিজপিকে আটকাতে ইতিমধ্যেই অন্য রাজ্যের কয়েকটি দলের সমর্থন পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়য়। তার মধ্যে রয়েছে আরজেডি, এনসিপি, শিবসেনা ও ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী তথা ঝাড়খণ্ড মুখ্যমন্ত্রীর নেতা হেমন্ত সরেনও এরাজ্যে তৃণমূলের সমর্থনে প্রচার করবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের হয়ে প্রচার করতে চান বলে জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও। আরও পড়ুন: WB Assembly Elections 2021: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দুর উল্লেখিত সম্পত্তির পরিমাণ মমতার থেকে বেশি

রাজ্যে প্রথম দফার ভোটগ্রহণ ২৭ মার্চ। ভোট হবে ৩০টি আসনে। দ্বিতীয় দফার ভোট ১ এপ্রিল। ৩০টি আসনে হবে ভোট গ্রহণ। তৃতীয় দফায় ৬ এপ্রিল ৩১ টি আসনে ভোট হবে। চতুর্থ দফায় ১০ এপ্রিল ৪৪টি আসনে ভোটগ্রহণ হবে। পঞ্চম দফায় ৪৫টি আসনে ভোট হবে ১৭ এপ্রিল। ষষ্ঠ দফায় ভোট হবে ২২ এপ্রিল। সপ্তম দফায় ভোট গ্রহণ হবে ২৬ এপ্রিল ও অষ্টম তথা শেষ দফায় ভোট হবে ২৯ এপ্রিল।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement