Weather Update: নির্ধারিত সময়ের পূর্বেই বর্ষা এল দেশে, ১ জুনের আগেই ভিজল কেরল
প্রত্যেকবারের নির্ধারিত গতি অনুযায়ী, ১ জুন বর্ষার আগমন হয় কেরলে। তবে এবার ১ জুনের আগেই দক্ষিণের এই রাজ্যে বর্ষা ঢুকে পড়েছে বলে হাওয়া অফিসের তরফে জানানো হয়।
দিল্লি, ৩০ মে: নির্ধারিত সময়ের আগেই এবার বর্ষা (Monsoon) এল। এমনই জানাল আবহাওয়া দফতর। ১ জুনের আগেই কেরলে বৃষ্টি শুরু হয়ছে। ফলে নির্দিষ্ট সময়ের আগেই এবার কেরলে বর্ষা ঢুকে পড়েছে বলে জানানো হয় আবহাওয়া দফতরের তরফে। প্রত্যেকবারের নির্ধারিত গতি অনুযায়ী, ১ জুন বর্ষার আগমন হয় কেরলে। তবে এবার ১ জুনের আগেই দক্ষিণের এই রাজ্যে বর্ষা ঢুকে পড়েছে বলে হাওয়া অফিসের তরফে জানানো হয়। ১ জুন কেরলে বর্ষার আগমন হলে, ১৫ তারিখের মধ্যে দেশের প্রায় সর্বত্র বৃষ্টি শুরু হয়। তবে উত্তর-পূর্ব ভারতে বর্ষা ৫ জুনের মধ্যে প্রবেশ করে।
দেখুন ট্যুইট...
কেরলে বর্ষার আগমনের পরপরই উত্তর-পূর্ব ভারতেও বৃষ্টি শুরু হয়। তবে এবার কেরলে বর্ষা প্রবেশের সময় এগিয়ে আসায়, উত্তর-পূর্ব ভারতেও তার প্রভাব পড়বে বলেই মনে করছে আবহাওয়া দফতর।
Advertisement
সম্পর্কিত খবর
Gold Price Today: মঙ্গলে অপেক্ষাকৃত সস্তা সোনা, জেনে নিন আজ কিনলে কতটা সাশ্রয় হবে
Jalpaiguri ATM Robbery: ফিল্মি কায়দায় পর পর এটিএম লুট, ভিনরাজ্য থেকে এসে ৫৫ লক্ষ টাকা চুরি, পুলিশের জালে ৩ দুষ্কৃতি
Air India Plane Crash: আমেদাবাদ বিমান দুর্ঘটনায় নিহত ক্যাপ্টেন সুমিতের দেহ পৌঁছল বাড়িতে, চোখের জলে ছেলেকে চিরবিদায় জানালেন বৃদ্ধ বাবা
Air India Plane Crash Victims Identified: আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় ১৩২ জনের দেহ শনাক্ত, জানালেন স্বাস্থ্যমন্ত্রী রুশিকেশ প্যাটেল
Advertisement
Advertisement
Advertisement