Weather Forecast: মে মাসে বাড়বে তাপমাত্রা, চড়চড়ে গরমের সঙ্গে তাপপ্রবাহে পুড়বে শরীর

রাজস্থান, হরিয়ানা, পাঞ্জাব, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খন্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গেতাপমাত্রা হু হু করে বাড়বে। ফলে তাপপ্রবাহ শুরু হবে মে মাস থেকে।

Heatwave (Photo Credit: X@MeteoraWeather)

দিল্লি, ৩০ এপ্রিল: মে মাসে বাড়বে তাপমাত্রা (Weather Forecast)। চড়চড়ে গরমে অস্বস্তি বাড়বে মানুষের। এবার এমনই সতর্কতা জারি করা হল আবহাওয়া দফতরের তরফে। মে মাসে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি থাকবে। ফলে গরম বাড়তে শুরু করবে দেশের বহু প্রান্তে। রাজস্থান (Rajasthan), হরিয়ানা, পাঞ্জাব, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খন্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে (West Bengal Weather) তাপমাত্রা হু হু করে বাড়বে। ফলে তাপপ্রবাহ শুরু হবে মে মাস থেকে। উত্তর এবং পূর্বের এই রাজ্যগুলির পাশাপাশি গুজরাট, ওড়িশা, ছত্তিশগড়, মহারাষ্ট্র, তেলাঙ্গানা  এবং উত্তর কর্ণাটকেও তাপমাত্রা বাড়বে। তাপপ্রবাহ শুরু হবে এই রাজ্যগুলিতে।

আরও পড়ুন: West Bengal Weather Update: এপ্রিলের শেষে গরম থেকে সাময়িক রেহাই, বুধবার অক্ষয় তৃতীয়ার দিনে দক্ষিণবঙ্গে বজ্রপাত সহ চলবে বৃষ্টি।

এসবের পাশাপাশি উত্তর ভারতে বৃষ্টি নামবে মে মাসের বেশ কিছু তারিখে। এই বৃষ্টিপাতও স্বাভাবিকের তুলনায় বেশিই হবে বলে আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে। ট

ফলে মে মাসে দেশের একাধিক রাজ্যে যেমন তাপপ্রবাহ শুরু হবে, তেমনি উত্তর ভারতের বহু জায়গায় বৃষ্টিপাতও চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement