Viral Video: ক্লাসরুমের ভিতর উত্তাল যৌনতা! পুরনো ভিডিয়ো ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় নিন্দের ঝড়

এই ঘটনায় এখনও স্কুল কর্তৃপক্ষের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। অন্যদিকে স্কুলের মধ্যে এই ধরনের ঘটনাকে অপরাধ বলেই মনে করছেন নেটিজেনদের একাংশ।

ভাইরাল ভিডিয়োর ঝলক (ছবিঃX)

ছেলেবেলা থেকেই শিশুদের শেখানো হয় স্কুল (School) মানে মন্দির। স্কুল থেকেই শুরু হয় শিশুদের জীবনের মূল্যায়নের পাঠ, তৈরি হয় মূল্যবোধ। আর সেই স্কুলের মধ্যেই উত্তাল যৌনতা! হ্যাঁ, নয়ডার (Noida) একটি স্কুলের এমনই একটি ঘটনায় হতবাক নেটিজেনরা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় (Social Media)  ভাইরাল (Viral Video)হয়েছে একটি পুরনো ভিডিয়ো। সম্ভবত ২০১৭ সালের ভিডিয়ো এটি। ভাইরাল ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, ক্লাসরুমের মধ্যে যৌনতায় মত্ত দুই ছাত্রছাত্রী। ক্লাসরুম ভর্তি ছাত্রছাত্রীদের সামনে প্রকাশ্যেই চলছে নানা ক্রিয়াকলাপ। তাদের এই গতিবিধি ক্যামেরাবন্দি করেছে  তাদেরই কোনও এক সহপাঠী। এরপরই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় ভিডিয়োটি। যাকে ঘিরে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় নিন্দের ঝড় উঠেছে। 'শিক্ষকদের চোখ এড়িয়ে স্কুলের মধ্যে কী করে এই ধরনের ঘটনা ঘটছে?' প্রশ্ন তুলছেন অনেকেই। যদিও নয়ডার কোন স্কুলে এই ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি। ভাইরাল ভিডিয়োটি দেখে ছেলে-মেয়ে দু'টিকে সনাক্ত করা গেলেও তাদের পরিচয় গোপন রাখা হয়েছে। এই ঘটনায় এখনও স্কুল কর্তৃপক্ষের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। অন্যদিকে স্কুলের মধ্যে এই ধরনের ঘটনাকে অপরাধ বলেই মনে করছেন নেটিজেনদের একাংশ। ক্লাসরুমের মধ্যে এই ধরনের ঘটনা স্কুলের পরিবেশ নষ্ট করছে বলেও দাবি করেছেন অনেকেই। এই ঘটনায় নিন্দে করছেন বহু রাজনৈতিক ব্যাক্তিত্ব। অবিলম্বে এই ঘটনার বিরুদ্ধে পদক্ষেপের দাবি জানিয়েছেন কেউ-কেউ।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement