Viral Video: শ্লীলতাহানির থেকে বাঁচাতে চলন্ত অটো থেকে ঝাঁপ নাবালিকার, দেখুন হাড়হিম করা ভিডিয়ো

শ্লীলতাহানির থেকে বাঁচাতে চলন্ত অটো থেকে লাফ মারল এক নাবালিকা। এই ঘটনার ভিডিয়ো ভাইরাল হতেই শিউরে উঠছেন নেটিজেনরা মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে।

ঔরঙ্গাবাদ: শ্লীলতাহানির (Molestation) থেকে বাঁচাতে চলন্ত অটো (Speeding Auto rickshaw) থেকে লাফ মারল (jumped) এক নাবালিকা (minor girl)। এই ঘটনার ভিডিয়ো (video) ভাইরাল (viral) হতেই শিউরে উঠছেন নেটিজেনরা। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের (Maharashtra) ঔরঙ্গাবাদে (Aurangabad)।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই নাবালিকা একটি অটোতে করে যাচ্ছিল। সেসময় অটোর চালক (Auto driver) তার শ্লীলতাহানি করার চেষ্টা করে বলে অভিযোগ। নিজের ইজ্জত বাঁচাতে বাধ্য হয়ে চলন্ত অটো থেকে রাস্তার উপরে ঝাঁপ দেয় ওই নাবালিকা।

ঔরঙ্গাবাদ শহরের ওই এলাকায় থাকা সিসিটিভিগুলির (CCTVs ফুটেজে (footage) দেখা যাচ্ছে, চলন্ত অটো থেকে ঝাঁপ মেরে রাস্তার উপরে পড়ে গেল ওই নাবালিকা। যে দৃশ্য দেখে আশেপাশে থাকা লোকজন দৌড়ে গিয়ে তাকে সাহায্য করে। পরে পুলিশের কাছে এই ঘটনার খবর যেতেই অভিযুক্ত অটো চালক সৈয়দ আকবর হামিদকে গ্রেফতার করেছে তারা।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement