Vinesh Phogat: কুস্তিগির ভিনেশ ফোগাটকে নিয়ে অশ্লীল মন্তব্যের জের, গ্রেফতার যুবক

জানা গিয়েছে, অভিযুক্ত ব্যাক্তির নাম বিশাল ভার্শনি। বয়স ৩০। তার বিরুদ্ধে অভিযোগ এনেছেন জাট বনশালী সামাজিক সংগঠনের সভাপতি ধর্মবীর সিং।

Vinesh Phogat (Photo Credit: @sagarcasm/ X)

নয়াদিল্লিঃ ১০০ গ্রাম বাড়তি ওজনের জন্য অলিম্পিক থেকে বাদ পড়েছেন ভারতীয় কুস্তিগির ভিনেশ ফোগাট। এই ঘটনাকে ঘিরে উত্তাল গোটা দেশ। এরপরই কুস্তিকে বিদায় জানিয়েছেন ভিনেশ। পাশাপাশি রুপোর জন্য আবেদন করেন তিনি। সেই মামলার শুনানি আজ, ১১ আগস্ট। আর এরই মাঝে ঘটে গেল আরও একটি ঘটনা। সোশ্যাল মিডিয়ায় ভিনেশ ফোগাটকে নিয়ে অশ্লীল মন্তব্য করার অপরাধে এক ব্যাক্তিকে গ্রেফতার করল পুলিশ। জানা গিয়েছে, অভিযুক্ত ব্যাক্তির নাম বিশাল ভার্শনি। বয়স ৩০। তার বিরুদ্ধে অভিযোগ এনেছেন জাট বনশালী সামাজিক সংগঠনের সভাপতি ধর্মবীর সিং। বিশালের বিরুদ্ধে আলিগড় জেলার কোয়ার্সি থানায় অভিযোগ দায়ের করা হয়। এরপরই তাকে গ্রেফতার করে পুলিশ। বিশালের বিরুদ্ধে আইপিসি ধারা ২৯৪ (জনসমক্ষে অশ্লীল ভাষা) এবং তথ্য প্রযুক্তি (আইটি) আইনের ৬৭ ধারায় মামলা রুজু করা হয়েছে। এই ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছেন পুলিশের ডেপুটি সুপারিন্টেনডেন্ট অমৃত জৈন।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement