India-Pakistan Conflict: পুঞ্চে গুরুদ্বারে পাক সেনার হামলায় হতাহত হয়েছে, দাবি বিদেশ মন্ত্রকের

ভারতের উদ্দেশ্য ছিল জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার। কিন্তু পাকিস্তান সাধারণ নাগরিকদের ওপরেই হামলা করতে চায়। বৃহস্পতিবার এমনটাই দাবি করলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র বিক্রম মিস্রি।

ভারতের উদ্দেশ্য ছিল জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার। কিন্তু পাকিস্তান সাধারণ নাগরিকদের ওপরেই হামলা করতে চায়। বৃহস্পতিবার এমনটাই দাবি করলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র বিক্রম মিস্রি। অপরাশেন সিঁদুরের (Operation Sindoor) পর বিগত কয়েক ঘন্টায় দুই দেশের মধ্যে উত্তেজনা্ কয়েকগুন বেড়েছে। এরমধ্যে পাকিস্তানের হামলাকে প্রতিহত করেছে ভারত। পাল্টা পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেমকে ধ্বংস করা হয়েছে। এই সমস্ত বিষয় নিয়ে বৃহস্পতিবার বিকেলে প্রেস বিবৃতি দিয়েছে কেন্দ্র। এই বৈঠকেই  পুঞ্চে পাক সেনার হামলা নিয়ে নিন্দা কড়া নিন্দা করা হয়েছে।

অপারেশন সিঁদুরে সাধারণ নাগরিকের হতাহত হয়নি

বিক্রম মিস্রি বলেন, ২২ এপ্রিল পহেলগামে হামলার জবাবে ৭ মে অপারেশন সিঁদুর করা হয়। আমি আবারও স্পষ্ট করে বলতে চাই এই হামলায় একজনও সাধারণ নাগরিক হতাহত হয়নি। আমরা জঙ্গিদের বিরুদ্ধেই এই অপারেশন সফলভাবে করেছি। এতে কোনও ধর্মীয় স্থান বা সামরিক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্থ হয়নি। এমনকী আমাদের সেই উদ্দেশ্যও ছিল না।

দেখুন বিক্রম মিস্রির বক্তব্য

পুঞ্চে পাক সেনার হামলা নিয়ে মন্তব্য বিক্রম মিস্রির

তিনি আরও বলেন, যদিও পাকিস্তান পুঞ্চে যে গোলাবর্ষণ করেছিল তাতে একাধিক সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। পুঞ্চে সীমান্তবর্তী এলাকায় যে গতকাল হামলা চালানো হয়েছে তাতে মূলত শিখ সম্প্রদায়ের মানুষই আক্রান্ত হয়েছেন। ক্ষতিগ্রস্থ হয়েছে গুরুদ্বার। কমরপক্ষে ১৬ জনের মৃত্যু হয়েছে এবং ৫৯ জন আহত হয়েছেন।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement