Vice President Election: আজ উপরাষ্ট্রপতি পদে নির্বাচন, সকাল ১০টা থেকে চলবে ভোট প্রক্রিয়া; শেষ হাসি হাসবে কে জানা যাবে আজই
আজ উপরাষ্ট্রপতি পদে নির্বাচন, জুলাই মাসে জগদীপ ধনখড়ের পদত্যাগের কারণে নতুন উপরাষ্ট্রপতি খুঁজে নিতে আজ নতুন সংসদ ভবনে ভোট নেওয়া হবে। প্রথমবারের মতো, উপরাষ্ট্রপতি নির্বাচন নতুন সংসদ ভবনে অনুষ্ঠিত হতে চলেছে যার সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ। ভোট গ্রহণ শুরু হবে সকাল ১০ টায়। চলবে বিকেল ৫টা পর্যন্ত। ভোট গ্রহণ শেষে আজই সন্ধ্যা ৬টা থেকে হবে গণনা। উল্লেখ্য, NDA জোটের পক্ষ থেকে মহারাষ্ট্রের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণান (NDA nominee and Maharashtra Governor CP Radhakrishnan) কে সর্বসম্মত প্রার্থী করা হয়েছে। অন্যদিকে, বিরোধী I-N-D-I-A জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বি সুদর্শন রেড্ডি (former Supreme Court Judge B Sudershan Reddy)। সংসদের উভয়কক্ষের সদস্যরা গোপন ব্যালটে এই নির্বাচনে ভোট দেবেন।
উপ-রাষ্ট্রপতি নির্বাচনে প্রদত্ত প্রতিটি ভোটের মূল্য একই। বর্তমানে, লোকসভায় ৫৪২ জন সদস্য এবং রাজ্যসভায় ২৩৯ জন সদস্য রয়েছেন। তাই এবার উপরাষ্ট্রপতি নির্বাচনের ভোটার সংখ্যা ৭৮১ এবং সংখ্যাগরিষ্ঠতার সংখ্যা ৩৯১।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)