Uttarakhand Accident: ভারী বৃষ্টির মধ্যে পাহাড়ি এলাকায় গাড়ি গড়িয়ে পড়ল খাদে, বিয়ে বাড়ি থেকে ফেরার পথে চামোলিতে মৃত ৫ যাত্রী

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী বোঝাই গাড়ি গিয়ে পড়ল কয়েকশ মিটার গভীর খাদের কোলে। ঘটনাস্থলের মারা গিয়েছেন যাত্রীরা। ভেঙেচুরে যাওয়া গাড়ির মধ্যে থেকে পাঁচজন যাত্রীকেই মৃত অবস্থায় উদ্ধার করেছে উদ্ধারকারী দল।

Uttarakhand Accident (Photo Credits: X)

চামোলি, ১৯ এপ্রিলঃ বিয়ে বাড়ি থেকে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা। গভীর খাদে গড়িয়ে পড়ল গাড়ি। শুক্রবার সন্ধ্যায় উত্তরাখণ্ডের (Uttarakhand) চামোলি জেলায় গাড়ি খাদে পড়ে ভিতরে থাকা পাঁচজন যাত্রীই মারা গিয়েছেন।

জানা যাচ্ছে, এদিন সন্ধ্যা সাড়ে ৬টার নাগাদ বিরহি-নিজমুলা সড়কের পাশে কোরেলধর গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটেছে। নিহতরা প্রত্যেকেই হরমানি গ্রামের বাসিন্দা। নিজমুলায় তাঁরা একটি বিয়ে বাড়ির অনুষ্ঠানে গিয়েছিলেন। ফেরার পথে ঘটল অঘটন। নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী বোঝাই গাড়ি গিয়ে পড়ল কয়েকশ মিটার গভীর খাদের কোলে। ঘটনাস্থলের মারা গিয়েছেন যাত্রীরা। ভেঙেচুরে যাওয়া গাড়ির মধ্যে থেকে পাঁচজন যাত্রীকেই মৃত অবস্থায় উদ্ধার করেছে উদ্ধারকারী দল। স্থানীয় সরকারি হাসপাতালে মৃতদেহগুলো পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য়ে।

পুলিশ সূত্রে খবর, কয়েকদিন ধরেই রাজ্যের বিভিন্ন প্রান্তে ভারী বৃষ্টিপাত হচ্ছে। সেই সঙ্গে বজ্রপাত। খারাপ আবহাওয়ার জেরে এদিন দৃশ্যমানতা কম ছিল। এমন পরিস্থিতিতে পাহাড়ি এলাকায় গাড়ি চলাচল সাংঘাতিক বিপজ্জনক। বৃষ্টির মধ্যে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সোজা গিয়ে খাদে পড়েছে। অবিরাম বৃষ্টি এবং খাদের কোলে ঘন অন্ধকার থাকায় রাতে উদ্ধারকাজে বেশ বেগ পেতে হয়েছিল উদ্ধারকারী দলকে। তবে দীর্ঘক্ষণের প্রচেষ্টায় মৃতদেহ উদ্ধার সম্ভব হয়েছে।

দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি (Pushkar Singh Dhami)। এক্স হ্যান্ডেলে নিহতদের পরিবারের জন্যে সমবেদনার বার্তা জানিয়েছেন। পাশাপাশি আর্থিক সহায়তা প্রদানের আশ্বাসও দিয়েছেন।

এদিকে ভারতীয় আবহাওয়া দফতর চামোলি-সহ আশেপাশের এলাকায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে। জেলার সমস্ত স্কুল এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ছুটি ঘোষণা করা হয়েছে। এই মুহূর্তে বাসিন্দাদের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে যাওয়ার জন্যেও অনুরোধ করা হয়েছে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement