India-Pakistan: হামলার ভয়ে ঘুম উড়েছে! ভারতকে বোঝাতে আমেরিয়ার দ্বারস্থ পাকিস্তান

জয়শঙ্করের সঙ্গে কথা বলতে গিয়ে পহেলগাঁওয়ে ২৬ জন পর্যটকের মৃত্যুতে শোকপ্রকাশ করেন তিনি।

Pak PM Shehbaz Sharif (Photo Credit: Instagram)

নয়াদিল্লিঃ ভারতের (India) ভয়ে এবার আমেরিকার (America) দ্বারস্থ পাকিস্তান (Pakistan)। এই বুঝি হামলা চালাল ভারত, আতঙ্কে ঘুম উড়েছে শেহবাজ শরিফের দেশের। এই আবহে এবার মার্কিন স্টেট সেক্রেটারি মার্ক রুবিওর কাছে বিশেষ অনুরোধ পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের। বুধবার ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে ফোন করেন মার্কিন স্টেট সেক্রেটারি মার্ক রুবিও। দু'জনের সঙ্গেই পহেলগাঁও জঙ্গি হামলা ও তার পরবর্তী অবস্থা নিয়ে কথা হয়। দুই দেশকেই বিরোধ মিটিয়ে নেওয়ার পরামর্শ দেন মার্কিন স্টেট সেক্রেটারি।

ভারতের ভয়ে কাবু, এবার আমেরিকার দ্বারস্থ পাকিস্তান

জানা গিয়েছে এই ফোনালাপে রুবিওর কাছে ভারতের বিরুদ্ধে উসকানিমূলক আচরণের অভিযোগ এনেছেন পাক প্রধানমন্ত্রী। ভারতের উস্কানি সন্ত্রাসবাদের বিরুদ্ধে পাকিস্তানের লড়াইয়ের পথে বাধা হয়ে দাঁড়াবে বলে দাবি শরিফের। শুধু তাই নয়, পহেলগাঁও জঙ্গি হানার দায় পুরোপুরি এড়িয়ে গিয়েছে পাকিস্তান। এই হামলার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী। সবশেষে মার্কিন স্টেত সেক্রেটারির কাছে পাক প্রধানমন্ত্রীর অনুরোধ, ভারতকে যেন বোঝানো হয় প্রত্যাঘাতের বিষয়ে। অন্যদিকে ভারতীয় বিদেশমন্ত্রীর সঙ্গেও বার্তালাপ হয় মার্কিন স্টেট সেক্রেটারি মার্ক রুবিওর। জয়শঙ্করের সঙ্গে কথা বলতে গিয়ে পহেলগাঁওয়ে ২৬ জন পর্যটকের মৃত্যুতে শোকপ্রকাশ করেন তিনি। পাশাপাশি সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইয়ে পাশে রয়েছে আমেরিকা তাও আশ্বাস দেন মার্কিন সেক্রেটারি।

হামলার ভয়ে ঘুম উড়েছে! ভারতকে বোঝাতে আমেরিয়ার দ্বারস্থ পাকিস্তান

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement