Ramdas Athawale Tests Positive For COVID-19: করোনাভাইরাসে আক্রান্ত কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আঠওয়ালে
করোনাভাইরাসে (Covid-19 Positive) আক্রান্ত কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আঠওয়ালে (Ramdas Athawale)। দেশ থেকে করোনা তাড়াতে 'গো করোনা গো' (Go Corona Go) মন্ত্রোচ্চারণের নিদান দিয়েছিলেন তিনি। এবার খোদ সেই মন্ত্রীই করোনাভাইরাসে আক্রান্ত। সতর্কতামূলক ব্যবস্থা নিতে বোম্বে হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে।
নয়াদিল্লি, ২৭ অক্টোবর: করোনাভাইরাসে (Covid-19 Positive) আক্রান্ত কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আঠওয়ালে (Ramdas Athawale)। দেশ থেকে করোনা তাড়াতে 'গো করোনা গো' (Go Corona Go) মন্ত্রোচ্চারণের নিদান দিয়েছিলেন তিনি। এবার খোদ সেই মন্ত্রীই করোনাভাইরাসে আক্রান্ত। সতর্কতামূলক ব্যবস্থা নিতে বোম্বে হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। আরও পড়ুন: Payal Ghosh Joins RPI: কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আটওয়ালের আরপিআই দলে যোগ দিলেন অভিনেত্রী পায়েল ঘোষ
পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনে শোরগোল ফেলে দিয়েছিলেন পায়েল ঘোষ। কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আঠওয়ালের হাত ধরে সেই বিতর্কিত অভিনেত্রী একদিন আগেই যোগ দেন রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ায়। পায়েল ঘোষের রাজনীতিতে প্রবেশের বিষয়টিকে মাথায় রেখে একটি জনসভারও আয়োজন করা হয়েছিল। সেই জনসভার কয়েক ঘণ্টা পরই করোনাভাইরাসের রিপোর্ট পজিটিভ আসে আঠওয়ালের। জনসভায় হাজির ছিলেন বেশ কয়েকজন নামীদামী ব্যক্তি।
Union Minister Ramdas Athawale tests positive for #COVID19, admitted to Bombay Hospital as a precautionary measure, confirms his office (File Photo) pic.twitter.com/CVqKdXgLr3— ANI (@ANI) October 27, 2020
হালকা সর্দি কাশি এবং সারা শরীরে ব্যাথা থাকার কারণেই কোভিড-১৯ পরীক্ষা করান কেন্দ্রীয় মন্ত্রী। সেই রিপোর্টই পজিটিভ আসে। গত সোমবার মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারও করোনাভাইরাসে আক্রান্ত। সাউথ বোম্বের ব্রীচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন তিনি।
(The above story first appeared on LatestLY on Oct 27, 2020 02:47 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

