Union Cabinet Desicion Before Festival: উৎসবের আবহে প্রায় ৯৫,০০০ কোটি টাকার ছয়টি প্রস্তাব অনুমোদন করল কেন্দ্রীয় মন্ত্রীসভা ; ডাক্তারির আসন সহ একগুচ্ছ প্যাকেজ ঘোষণা

Modi 3.0 Union Cabinet meeting (Photo Credits: ANI)

কেন্দ্রীয় মন্ত্রীসভা আজ প্রায় ৯৫,হাজার কোটি টাকার ছয়টি প্রস্তাব অনুমোদন করেছে। নতুনদিল্লিতে মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, ভারতের জাহাজ নির্মাণ শিল্প ও সমুদ্রপথে ব্যবসা বাণিজ্যকে পুনরুজ্জীবিত করার জন্য ৬৯ হাজার৭ শো২৫ কোটি টাকার একটি প্যাকেজ অনুমোদিত হয়েছে। এই প্যাকেজটি দেশের সংশ্লিষ্ট শিল্পকে শক্তিশালী করবে। এছাড়া দীর্ঘমেয়াদে আর্থিক বিনিয়োগকে উৎসাহিত করা , গ্রিনফিল্ড ও ব্রাউনফিল্ড জাহাজ নির্মাণ শিল্পের উন্নয়নকে উৎসাহিত করার জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করবে।

শ্রী বৈষ্ণব বলেন, এর ফলে জাহাজশিল্পে প্রযুক্তিগত সক্ষমতা এবং দক্ষতা বৃদ্ধি হবে। এ ছাড়া একটি শক্তিশালী সামুদ্রিক পরিকাঠামো তৈরির জন্য আইনী ও কর ব্যবস্থার সংস্কার কার্যকর হবে। এই প্যাকেজের ফলে, জাহাজ নির্মাণ শিল্পে আর্থিক সহায়তার প্রকল্পটির সময়সীমা ২০৩৬ সালের ৩১শে মার্চ পর্যন্ত বাড়ানো হবে। এর জন্য মোট আর্থিক সংস্থান রাখা হয়েছে ২৪ হাজার ৭শো ৩৬ কোটি টাকা। এই প্রকল্পের লক্ষ্য ভারতে জাহাজ নির্মাণ শিল্পকে উৎসাহিত করা। এছাড়াও পুরোন জাহাজ ভেঙ্গে ফেলার শিল্পের সহায়তার জন্য ৪০০০ কোটি টাকারও বেশি বরাদ্দ করা হবে।

মন্ত্রীসভা, মানব সম্পদ উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বৈজ্ঞানিক ও শিল্প গবেষণা দপ্তর ডিএসআইআর এবং বৈজ্ঞানিক ও শিল্প গবেষণা পরিষদ সিএসআইআর স্থাপনের বিষয়টিও অনুমোদন করেছে। পঞ্চদশ অর্থ কমিশনে ২০২১-২২ থেকে ২০২৫-২৬ সময়কালে এর জন্য মোট বরাদ্দ করা হয়েছে ২ হাজার ২৭৭ কোটি টাকা।

দেশে চিকিত্সা শিক্ষা ক্ষেত্রে স্নাতক ও স্নাতোকত্তর স্তরে আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাবও মন্ত্রীসভার অনুমোদন লাভ করেছে। কেন্দ্রীয় সহায়তাপুষ্ট প্রকল্প সিএসএস-এর তৃতীয় পর্যায়ের আওতায় স্নাতকোত্তর স্তরে ৫ হাজার এবং এমবিবিএস-এ ৫ হাজার ২৩ টি আসন বাড়ানো হচ্ছে।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement