Omicron Cases In India: দেশে করোনার ওমিক্রন প্রজাতিতে আক্রান্তের সংখ্যা বেড়ে ৪১৫

দেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (Covid-19) আক্রান্ত হলেন ৭ হাজার ১৮৯ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ৩৮৭ জনের। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭ হাজার ২৮৬ জন। স্বাস্থ্য মন্ত্রক (Union Health Ministry) জানিয়েছে, দেশে বর্তমানে মাত্র ৭৭ হাজার ৩২ জনের চিকিৎসা চলছে। মোট সুস্থ হয়েছেন ৩ কোটি ৪২ লাখ ২৩ হাজার ২৬৩ জন। করোনায় মোট প্রাণ হারিয়েছেন ৪ লাখ ৭৯ হাজার ৫২০ জন।

Omicron (Photo Credit: File Photo)

নতুন দিল্লি, ২৫ ডিসেম্বর: দেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (Covid-19) আক্রান্ত হলেন ৭ হাজার ১৮৯ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ৩৮৭ জনের। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭ হাজার ২৮৬ জন। স্বাস্থ্য মন্ত্রক (Union Health Ministry) জানিয়েছে, দেশে বর্তমানে মাত্র ৭৭ হাজার ৩২ জনের চিকিৎসা চলছে। মোট সুস্থ হয়েছেন ৩ কোটি ৪২ লাখ ২৩ হাজার ২৬৩ জন। করোনায় মোট প্রাণ হারিয়েছেন ৪ লাখ ৭৯ হাজার ৫২০ জন।

দেশে মোট করোনা আক্রান্তের মধ্যে ওমিক্রন প্রজাতিতে (Omicron) আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪১৫। দেশের ১৭টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে থাবা বসিয়েছে ওমিক্রন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, মোট ওমিক্রন আক্রান্তের মধ্যে ১১৫ জন সুস্থ হয়ে গিয়েছেন।

কোন রাজ্যে কতজন আক্রান্ত: 

এখনও পর্যন্ত দেশে মোট ১৪১ কোটি বেশি টিকাকরণ হয়ে গিয়েছে। দেশের প্রাপ্তবয়স্ক জনসংখ্যার ৬০ শতাংশের বেশি দু'টি ডোজই নিয়েছে। প্রায় ৮৯ শতাশ অন্তত টিকার প্রথম ডোজ পেয়েছে।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement