India-Pakistan Conflict: মাথা নত করেছে পাকিস্তান, যুদ্ধবিরতি হলেও ভারত নিজের অবস্থান বদলাবে না, স্পষ্ট বার্তা বিদেশমন্ত্রকের

শনিবা্র বিকেলে সংঘর্ষবিরতি চুক্তি ঘোষণা করেছে দুই দেশ। সূত্রের খবর, ভারত, পাকিস্তান দুই দেশের সেনাপ্রধানরা ফোনের মাধ্যমে বৈঠক করেন এবং তারপরই সেনা সংঘর্ষ সাময়িক সময়ের জন্য বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রতীকী ছবি (Photo Credit: PTI)

শনিবা্র বিকেলে সংঘর্ষবিরতি চুক্তি (Ceasefire Agreement) ঘোষণা করেছে দুই দেশ। সূত্রের খবর, ভারত, পাকিস্তান দুই দেশের সেনাপ্রধানরা ফোনের মাধ্যমে বৈঠক করেন এবং তারপরই সেনা  সংঘর্ষ সাময়িক সময়ের জন্য বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও সোমবার দুই দেশের সেনাপ্রধানরা আবারও আলোচনায় বসবেন, তারপরই সিদ্ধান্ত নেওয়া হবে আদৌ তাঁরা যুদ্ধের পথে হাঁটবে নাকি শান্তিপূর্ণভাবে সমস্যা সমাধান করবেন। যদিও বিদেশমন্ত্রক সূত্রের খবর, এই যুদ্ধবিরতি সিদ্ধান্তের জন্য কোনও সমঝোতায় আসেনি ভারত।

পাকিস্তানের কোনও শর্তে রাজি না হয়ে যুদ্ধবিরতি ঘোষণা ভারতের

সূত্রের খবর, চাপে পড়ে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা ভারতের সামনে মাথা নত করেছে পাকিস্তান। খোদ পাক প্রশাসন ভারতের সঙ্গে যোগাযোগ করার সিদ্ধান্ত নেয়। ফলে ভারত আগের সিদ্ধান্তেই এখনও অটল রয়েছে। অর্থাৎ সিন্ধু জলচুক্তি বা পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কে বিরতি এই সমস্ত সিদ্ধান্ত এখনও বহাল রয়েছে। কোনও শর্তসাপেক্ষের ব্যাপার নেই এখানে। আগামী সোমবার দুই দেশের সেনাপ্রধানের সঙ্গে বৈঠক হবে, সেখানে কে কোন শর্ত মানে, এথন সেটাই দেখার।

অপারেশন সিঁদুর

গত ২২ এপ্রিল পহেলগামে ভারতীয় হিন্দু পর্যটকদের বেছে বেছে খুন করেছিল পাক জঙ্গিরা। এই ঘটনার পর থেকেই দুই দেশের সম্পর্কে দুরত্ব সৃষ্টি হয়। গত ৭ মে এই ঘটনার প্রতিবাদে অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তানের ৯টি জায়গায় অবস্থিত জঙ্গি ঘাঁটিতে হামলা চালায় ভারত। তারপর থেকেই যুদ্ধ পরিস্থিতি শুরু হয়েছে দুই দেশের মধ্যে।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement