Lokpal AM Khanwilkar: লোকপালের প্রধান পদে খান উইলকর-কে নিয়োগ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু-র

ভারতের পরবর্তী লোকপালের প্রধান পদে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এম খান উইলকর-কে সরকারীভাবে নিয়োগ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

(Photo: Twitter)

Chairperson of the Lokpal: ভারতের পরবর্তী লোকপালের (Lokpal) প্রধান পদে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এম খানউইলকর (AM Khanwilkar)-কে সরকারীভাবে নিয়োগ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ঝাড়খণ্ড হাই কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি প্রদীপ কুমার মোহান্তি এতদিন লোকপাল চেয়ারপার্সন ছিলেন। লোকপালের তিন বিচারক পদের সদস্যরা হলেন-জাস্টিস লিঙ্গাপ্পা স্বামী, জাস্টিস সঞ্জয় যাদব ও জাস্টিস রীতু রাজ আওয়াস্তি। এ ছাড়াও লোকপালে আরও তিনজনকে নিয়ে মোট ৭ সদস্যের দল গঠন করা হয়েছে।

লোকপালের প্রধান পদে খানউইলকরকে নিয়োগ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ও কংগ্রেস সাংসদ তথা লোকসভার দলনেতা অধীর রঞ্জন চৌধুরী-র কমিটি।

দেখুন খবরটি

খানউইলকর গুজরাট দাঙ্গায় নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মামলা শুরু খারিজ করেছিলেন। তিনি কতটা নিরপেক্ষতা দেখাবেন তা নিয়ে দেশের বিরোধী দলের নেতারা প্রশ্ন তুলছেন।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement