Pulwama Encounter: জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় নিরাপত্তা বাহিনীর গুলিতে নিকেশ ৩ জঙ্গি

জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) পুলওয়ামা জেলার (Pulwama District) চাঁদগাম (Chandgam) এলাকায় নিরাপত্তা বাহিনীর গুলিতে নিকেশ তিন জঙ্গি। তাদের মধ্যে একজন পাকিস্তানি নাগরিক। ঘটনাস্থল থেকে কার্বাইন, রাইফেল-সহ অপরাধমূলক সামগ্রী, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

শ্রীনগর, ৫ জানুয়ারি: জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) পুলওয়ামা জেলার (Pulwama District) চাঁদগাম (Chandgam) এলাকায় নিরাপত্তা বাহিনীর গুলিতে নিকেশ তিন জঙ্গি। তাদের মধ্যে একজন পাকিস্তানি নাগরিক। ঘটনাস্থল থেকে কার্বাইন, রাইফেল-সহ অপরাধমূলক সামগ্রী, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

জঙ্গিদের উপস্থিতি সম্পর্কে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর একটি যৌথ দল এলাকাটি ঘিরে ফেলে অভিযানে নামে। বাহিনীকে দেখেই গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। আরও পড়ুন: COVID 19 In Maharashtra: মহারাষ্ট্রে দাপিয়ে বেড়াচ্ছে ওমিক্রন, সংক্রমিত ৭৫

কাশ্মীর পুলিশ জানিয়েছ, নিকেশ হওয়া জঙ্গিরা প্রত্যেকেই জইশ-ই-মহম্মদ জঙ্গিগোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিল।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement