Terrorist Attack In Pahalgam: 'প্যান্ট খুলে পরীক্ষা, পহেলগামে হিন্দুদের বেছে বেছে মেরেছে জঙ্গিরা', হানিমুনে গিয়ে স্বামীকে হারিয়ে অসহায় তরুণীর কান্না
সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হতে শুরু করেছে যেখানে এক তরুণী হানিমুনে গিয়েছিলেন কাশ্মীরে। পহেলগামে জঙ্গি হামলা হলে ওই তরুণীর সদ্য বিবাহিত স্বামীর মৃতদেহ পাশে নিয়ে বসে থাকতে দেখা যায় ওই তরুণীকে।
শ্রীনগর, ২২ এপ্রিল: কাশ্মীরের (Kashmir Terrorist Attack) পহেলগামে (Pahalgam) ভয়াবহ জঙ্গি হামলার পর আতঙ্কে কাঁপছে গোটা উপত্যকা। পহেলগামের বৈসরণে যে পৈশাচিক হামলা চালায় জঙ্গিরা, প্রতক্ষদর্শীদের মুখে তার বিবরণ শুনে মানুষ কেঁপে উঠতে শুরু করেছে। বৈসরণে জঙ্গিরা যেভাবে হামলা চালায়, সেখানে নাম শুনে, পরিচয় পত্র দেখে তবেই পর্যটকদের (Kashmir Tourist) মারা হয়েছে বলে জানান প্রতক্ষ্যদর্শীরা। নাম জিজ্ঞেস করে, যাঁরা মুসলিম নন, সেই সমস্ত পর্যটকদের বেছে বেছে গুলি করা হয়েছে পহেলগামে। প্রিয়জনকে হারিয়ে তাই কান্নায় ভেঙে পড়তে দেখা যায় এক তরুণীকে। তিনি স্পষ্ট জানান, তাঁর স্বামীর নাম জিজ্ঞেস করে তবেই গুলি করার কথা বলে জঙ্গিরা।
দেখুন সেই ভয়াবহ ছবি...
সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল (Viral) হতে শুরু করেছে যেখানে এক তরুণী হানিমুনে গিয়েছিলেন কাশ্মীরে। পহেলগামে জঙ্গি হামলা হলে ওই তরুণীকে সদ্য বিবাহিত স্বামীর মৃতদেহ পাশে নিয়ে বসে থাকতে দেখা যায়। যে ছবি দেখে গোটা দেশের মানুষের চোখে জল। জঙ্গিরা নাম জিজ্ঞাসা করে, পরিচয় পত্র দেখে ইচ্ছে করে তাঁর স্বামীকে চোখের সামনে গুলি করে দেয় বলে জানান ওই তরুণী।
বিগত ২০ বছরের মধ্যে পহেলগামের এই জঙ্গি হামলা সবচেয়ে ভয়াবহ বলে মনে করা হচ্ছে। এদিকে ভয়াবহ হামলার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শ্রীনগরে পৌঁছে গিয়েছেন। হামলার পর মোদীর সঙ্গে অমিত শাহের কথোপকথনের পরই দিল্লি থেকে শ্রীনগরের উদ্দেশে রওনা দেন শাহ।