Man Kills Wife For Mutton Curry: মাটন কারি রান্নায় আপত্তি, খেতে না পেয়ে নৃশংসভাবে স্ত্রীকে খুন করল স্বামী
রিপোর্টে প্রকাশ, মালোথ কলাবতীর মা জানান, তাঁর মেয়ে মাটন কারি রান্না করবে না বলে জানিয়েছিলেন। রাগের চোটে তাঁর জামাই মেয়েকে খুন করে। রাতে রান্না নিয়ে কলাবতীর সঙ্গে তাঁর স্বামীর প্রথমে বাদানুবাদ শুরু হয়। পরে সেই বাদানুবাদ খুন পর্যন্ত পৌঁছে যায়।
হায়দরাবাদ, ১২ মার্চ: মাটন কারি (Mutton Curry) রান্না অস্বীকার করায় স্ত্রীকে খুন করল স্বামী। এবার তেলাঙ্গানার (Telangana) মাহাবুবাদ এলাকায় এমনই একটি ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায়। যেখানে স্ত্রী মাটন রান্না করবেন না বলে জানালে, স্বামী রাগের চোটে তাঁকে খুন করে। মৃতের নাম মালোথ কলাবতী। রিপোর্টে প্রকাশ, মালোথ কলাবতীর মা জানান, তাঁর মেয়ে মাটন কারি রান্না করবেন না বলে জানিয়েছিলেন। রাগের চোটে তাঁর জামাই মেয়েকে খুন করে।
জানা যায়, দুর্ঘটনার রাতে রাতে রান্না নিয়ে কলাবতীর সঙ্গে তাঁর স্বামীর প্রথমে বাদানুবাদ শুরু হয়। পরে সেই বাদানুবাদ খুন পর্যন্ত পৌঁছে যায়।
মাহাবুবাবাদের ঘটনায় পুলিশ দুর্ঘটনাস্থলে পৌঁছে যায় এবং শুরু করে তদন্ত। সামান্য রান্না নিয়ে অশান্তির জেরে কলাবতীকে যে তাঁর স্বামী খুন করে ফেলবে, তা বিশ্বাস করতে পারছেন না তাঁদের প্রতিবেশীরাও।
Advertisement
সম্পর্কিত খবর
Pepper egg curry recipe: একেবারেই অভিনব রান্না। সহজ উপায়ে ঘরেই বানান সুস্বাদু ডিম মরিচ
Egg curry recipe: চটজলদি ডিমের ঝোল বানান এই পদ্ধতিতে। স্বাদ মুখে লেগে থাকবে
Indian Films to be Screened at Cannes 2025: 'অরণ্যের দিন রাত্রি' থেকে 'হোমবাউন্ড', ৭৮'তম কান চলচ্চিত্র উৎসবে দেখানো হবে ভারতের ৫টি ছবি, দেখুন
Vaibhav Suryavanshi: ১৪ বছর বয়েসে আইপিএলে অভিষেকের জন্য যে দুটি প্রিয় খাবার ছেড়েছে বৈভব সূর্যবংশী
Advertisement
Advertisement
Advertisement