Vaibhav Suryavanshi: ১৪ বছর বয়েসে আইপিএলে অভিষেকের জন্য যে দুটি প্রিয় খাবার ছেড়েছে বৈভব সূর্যবংশী

মাত্র ১৪ বছর বয়েসে আইপিএলে খেলতে নেমে নজির গড়েছে রাজস্থান রয়্যালসের বিহারের ক্রিকেটার বৈভব সূর্যবংশী।

Vaibhav Suryavanshi: ১৪ বছর বয়েসে আইপিএলে অভিষেকের জন্য যে দুটি প্রিয় খাবার ছেড়েছে বৈভব সূর্যবংশী
Vaibhav Suryavanshi . (Photo Credits: X)

Vaibhav Suryavanshi সাফল্য তো আর এমনি আসে না। সাফল্যের জন্য প্রয়োজন নিরলস প্রচেষ্টা, পরিশ্রম আর আত্মত্যাগ। কথাটা অক্ষরে অক্ষরে পালন করে চলেছে আইপিএলের ইতিহাসের কনিষ্ঠতম ক্রিকেটার। মাত্র ১৪ বছর বয়েসে আইপিএলে খেলতে নেমে নজির গড়েছে রাজস্থান রয়্যালসের বিহারের ক্রিকেটার বৈভব সূর্যবংশী। আইপিএলের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় বৈভব তাঁর অভিষেক ম্যাচের প্রথম বলে ছক্কা হাঁকিয়ে কেরিয়া শুরু করেছেন। জয়পুরে শনিবার রাতে ঋষভ পন্থের লখনৌ সুপার জায়েন্টস-এর বিরুদ্ধে ২০ বলে ৩৪ রানের দারুণ খেলেন খেলে বৈভব।

নিলামের পরই ১৪ বছর বয়েসে কোটিপতি হয়ে যায় বৈভব

ক মাস আগে আইপিএলের নিলাম বৈভব সূর্যবংশীকে ১ কোটি ১০ লক্ষ টাকা খরচ করে কিনেছিল রাজস্থান রয়্যালস। এত কম বয়েসে রাতারাতি কোটিপতি বনে আইপিএলে অভিষেকের জন্য বেশ কিছু প্রিয় জিনিস ছেড়েছে বৈভব। ছোটবেলা থেকেই বৈভবের খুব পছন্দের ছিল পিজ্জা আর খাসির মাংস। কিন্তু আন্তর্জাতিক বা আইপিএলের স্তরের টুর্নামেন্ট খেলতে হলে নিজেকে সব সময় ফিট রাখতে হয়। তাই কোচের কথা শুনে তার অত্যন্ত পছন্দের পিজ্জা আর খাসির মাংস পুরোপুরি ছেড়ে দেয় বৈভব। ক্রিকেটকে সে এতটা ভালবাসে, তার জন্য সব লোভ ছাড়তে সে প্রস্তুত বলে কোচ, বাড়ির লোকেদের জানিয়েছে বৈভব।

ক্রিকেটের সাফল্যের জন্য পিজ্জা, খাসির মাংস খাওয়া ছেড়েছে বৈভব

আউট হওয়ার পর কেঁদে ফেলেছিল বৈভব

গতকাল, লখনৌয়ের পার্টটাইম বোলার মার্করামের বলে স্ট্যাম্প আউট হওয়ার পর প্যাভিলিয়নে ফেরার পথে কাঁদতে দেখা গিয়েছিল সূর্যবংশীকে। সে বিষয় নিয়ে ১৪ বছরের সূর্যবংশী জানাল, পিচে বেশ উপভোগ করেছিলাম। যশস্বী জয়সওয়াল আর আমার মধ্যে তালমিলটাও বেশ ভাল চলছিল। আমি দুটি বাউন্ডারি, ৩টি ওভার বাউন্ডারি হাঁকিয়ে বড় রানের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলাম। কিন্তু নিজের ভুলে যে বাজেভাবে আউট হলাম, শুরুতে তা মেনে নিতে পারেনি। আমি নিশ্চিত ছিলাম, বড় রান করবই, সেটা না হওয়ায় চোখ থেকে জল বেরিয়ে যায়।" নিজে ভাল খেললেও দল হারায় হতাশ বৈভব। এবার দল ঘুরে দাঁড়াবে বলে আশায় ১৪ বছরের সূর্যবংশী।

ফের কবে নামছে বৈভব

আগামী ২৪ এপ্রিল, বেঙ্গালুরুতে বিরাট কোহলির আরসিবি-র বিরুদ্ধে নামছে রাজস্থান রয়্যালস। সেই ম্যাচে ফের খেলতে দেখা যাবে ১৪ বছরের বৈভব সূর্যবংশীকে।  ৮ ম্যাচে ৬ পয়েন্ট পেয়ে পয়েন্ট তালিকায় ৮ নম্বরে আছে রাজস্থান রয়্যালস

(The above story first appeared on LatestLY on Apr 20, 2025 04:46 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).