Kurnool Bus Accident: কুর্নুলে বাইকের সঙ্গে বাসের সংঘর্ষে জেরে লাগল আগুন, অগ্নিদগ্ধ হয়ে ২০ জনের মৃত্যু, ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা সরকাররে
উৎসবের রেশ এখনও কাটেনি। এরমধ্যেই শুক্রবার ভোররাতে অন্ধ্রপ্রদেশে ঘটে গেল শিউরে ওঠার মতো দুর্ঘটনা। কুর্নুল জেলার ৪৪ নম্বর জাতীয় সড়কে চিন্নাটেকুর গ্রামের কাছে ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ২০ জনের।
উৎসবের রেশ এখনও কাটেনি। এরমধ্যেই শুক্রবার ভোররাতে অন্ধ্রপ্রদেশে ঘটে গেল শিউরে ওঠার মতো দুর্ঘটনা। কুর্নুল জেলার ৪৪ নম্বর জাতীয় সড়কে চিন্নাটেকুর গ্রামের কাছে ভয়াবহ বাস দুর্ঘটনায় (Kurnool Bus Accident) মৃত্যু হয়েছে কমপক্ষে ২০ জনের। আহত ২১ জনের মতো। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ও ফরেন্সিক বিভাগের আধিকারিকরা। কীভাবে বাসে আগুন লেগে ভয়াবহ আকার ধারণ করল, তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে দুর্ঘটনার পর মৃতদের পরিবারের জন্য ৫ লক্ষ টাকার ক্ষতিপূরণ ও আহতদের চিকিৎসার জন্য ২ লক্ষ টাকার আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন রাজ্য সরকার।
একাধিক যাত্রীর পরিচয় জানা যায়নি
জানা যাচ্ছে, বৃহস্পতিবার রাতে হায়দরাবাদ থেকে বেঙ্গালুরুর উদ্দেশ্যে যাচ্ছিল এই এসি বাসটি। বাসে মোট ৪১ জন যাত্রী ছিলেন। শুক্রবার ভোর ৩টে থেকে ৩টে ১০-এর মধ্যে দুর্ঘটনাটি ঘটে। বাসের সামনে একটি বাইক চলে আস। আর সেই বাইকের সঙ্গে সংঘর্ষের জেরেই বাসে আগুন ধরে যায়। এই দুর্ঘটনায় বাইকেরও ২ যাত্রীর মৃত্যু হয়েছে। এদিকে মৃত বাসযাত্রীদের মধ্যে ১১ জনকে সনাক্ত করা গেলেও ৯ জনের পরিচয় এখনও জানা যায়নি।
জ্বালানী তেল বেরিয়ে যাওয়ার কারণেই ঘটে দুর্ঘটনা
প্রাথমিক তদন্তে উঠে আসছে দুর্ঘটনার সময় বাইকের তেলের ট্যাঙ্কের মুখ খুলে গিয়েছিল। অন্যদিকে বাসটি দুর্ঘটনার পর না থেমে বাইকটিকে ঘষাতে ঘষাতে নিয়ে যাচ্ছিল। আর তাতেই আগুন লেগে যায় বাসে। আর সেই আগুন বাসের ট্যাঙ্কারে পৌঁছাতেই ভযাবহ বিস্ফোরণ হয়। সেই কারণেই দুর্ঘটনাটি ভয়াবহ আকার ধারণ করে।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)