UP Rape Case: কানপুরে নাবালিকাকে ধর্ষণ করে খুন, ইটভাটার কাছে রক্তাক্ত দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

ফের যোগীরাজ্যে ধর্ষণের ঘটনা। এবার কানপুরের মহারাজপুর এলাকার একটি গ্রামে ধর্ষণের ঘটনা ঘটে। জানা যাচ্ছে. গত ৪ দিন ধরে নিখোঁজ ছিল ওই গ্রামের বছর ১৩-এর একটি মেয়েকে।

Representative Image (Photo Credit: Pixabay)

ফের যোগীরাজ্যে ধর্ষণের ঘটনা। এবার কানপুরের মহারাজপুর (Maharajapur) এলাকার একটি গ্রামে ধর্ষণের ঘটনা ঘটে। জানা যাচ্ছে. গত ৪ দিন ধরে নিখোঁজ ছিল ওই গ্রামের বছর ১৩-এর একটি মেয়েকে। বৃহস্পতিবার সকালে তাঁর দেহ গ্রাম থেকে ১ কিলোমিটার দূরে একটি ইটভাটার পাশে ফাঁকা জমি থেকে উদ্ধার হয়। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, অপহরণ করে তাঁকে ধর্ষণ করা হয়। তারপর তাঁকে খুন করে পালিয়ে যায় অভিযুক্ত। যদিও এটা গনধর্ষণের ঘটনা কিনা, সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

ইটভাটার সামনে দেহ উদ্ধার

প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, ক্লাস ৮ পাঠরত ওই নাবালিকা গত সোমবার বাড়ির কাছে একটি মাঠ থেকে গবাদি পশু নিয়ে আসতে গিয়ে হারিয়ে যায়। পরিবারের তরফ থেকে সেদিন খোঁজাখুজি করা হলেও তাঁর হদিশ পায়নি। এরপর মহারাজাপুর থানায় মিসিং ডায়েরি করা হলে শুরু হয় তল্লাশি অভিযান। অবশেষে বৃহস্পতিবার সকালে গ্রামবাসীরাই ওই ইটভাটার সামনে থেকে মেয়েটির দেহ উদ্ধার করা হয়।

তদন্তে নেমেছে পুলিশ

এরপর ঘটনাস্থলে পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। জানা যাচ্ছে মাথায়, বুকে ও মুখে ক্ষতচিহ্ন রয়েছে। তবে কী কারণে মৃত্যু হয়েছে তা ফরেন্সিক রিপোর্ট আসলেই জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। তদন্তে নেমে এলাকার কয়েকটি যুবককে জেরা করা হয়েছে। যদিও এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করেনি পুলিশ।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement