Tamil Nadu: হিজাব পরেছেন কেন? মহিলা চিকিৎসকের সঙ্গে তমুল বিবাদ, গ্রেফতার বিজেপি কর্মী
ভুবনেশ্বর রাম মহিলা চিকিৎসকের পোশাক নিয়ে চিৎকার, চেঁচামেচি শুরু করলে, আশপাশের প্রত্যেকে ভিডিয়ো করেন। বিষয়টি নিয়ে তোলপড় শুরু হলে, স্থানীয় থানায় খবর যায়।
চেন্নাই, ২৬ মে: মহিলা চিকিৎসক (Doctor) কেন হিজাব পরেছেন, তা নিয়ে তর্ক জুড়ে দেন তামিলনাড়ুর নাগাপাট্টিনামের এক বিজেপি (BJP) কর্মী। নাগাপাট্টিনামের একটি স্বাস্থ্যকেন্দ্রে রাতের শিফট করার সময় এক মহিলা চিকিৎসককে হিজাব পরতে দেখায়, তাঁর সঙ্গে বিতর্ক শুরু করেন ভুবনেশ্বর রা ম নামের ওই বিজেপি কর্মী। জন্নত ফিরদৌস নামে ওই মহিলা চিকিৎসক হিজাব পরে কেন সরকারি স্বাস্থ্য়কেন্দ্র হাজির হয়েছেন, তা নিয়ে তুমুল হইহট্টগোল জুড়ে দেন ভুবনেশ্বর রাম।
এরপর ভুবনেশ্বর রাম মহিলা চিকিৎসকের পোশাক নিয়ে চিৎকার, চেঁচামেচি শুরু করলে, আশপাশের প্রত্যেকে ভিডিয়ো করেন। বিষয়টি নিয়ে তোলপড় শুরু হলে, স্থানীয় থানায় খবর যায়। খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে হাজির হয় এবং ভুবনেশ্বর রাম নামের ওই বিজেপি কর্মীকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিয়ে জোর শোরগোল শুরু হয়ে যায়।
Advertisement
সম্পর্কিত খবর
Doctor Arrested: হাসপাতালে মৃত্যু মা ও সদ্যজাতর, চিকিৎসায় গাফিলতির অভিযোগে গ্রেফতার চিকিৎসক
Air India Flight Crash: ৪ চিকিৎসক পড়ুয়ার মৃত্যু হয়েছে, আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় হতাহতের পরিসংখ্যান দিল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন
Muzaffarnagar: দশম শ্রেণীর ছাত্রীকে স্কুলে ডেকে যৌন নির্যাতন, মুজাফফরনগর থেকে গ্রেফতার অভিযুক্ত শিক্ষক
Jyoti Malhotra's Link With Yatri Doctor? কে এই যাত্রী ডক্টর? পাকিস্তানি গুপ্তচর জ্যোতি মালহোত্রার গ্রেফতারির পর কেন খবরের শিরোনামে চিকিৎসক নভাঙ্কুর চৌধুরী?
Advertisement
Advertisement
Advertisement